ঈদ আয়োজন
গীতিকার ও সুরকারদের নিয়েবিটিভিতে ঈদের তৃতীয় দিন বেলা ১১টা পাঁচ মিনিটে দেখানো হবে দুজন করে গীতিকার, সুরকার, শিল্পীকে নিয়ে ঈদ আয়োজন গীতিকার ও সুরকারদের নিয়ে। সাইফুল আজমের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আড্ডার ফাঁকে ফাঁকে গান করেছেন শিল্পী সুবীর নন্দী ও সালমা, সংগীত পরিচালক আলম খান ও মইনুল ইসলাম খান এবং গীতিকার হাসান মতিউর রহমান ও কবির বকুল।সুইসাইডএটিএন বাংলায় ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক সুইসাইড। এটি লিখেছেন আহসান হাবীব এবং পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন অপূর্ব, প্রভা, আবুল হায়াত, ডলি জহুর, রমিজ রাজু প্রমুখ।আবুল হায়াতের ছোট্ট পরিবার। তেমন কোনো ঝামেলা নেই। তবে একটা সমস্যা ইদানীং মাথাচাড়া দিয়ে উঠেছে। এই পরিবারের লোকজন তাঁর কথার কোনো গুরুত্ব দেয় না। তাই তিনি আত্মহত্যা করার পরিকল্পনা করছেন। ব্যাপারটিকে তিনি যতটা গুরুত্ব দিচ্ছেন, তাঁর স্ত্রী-পুত্র-কন্যা ততটাই হালকাভাবে নিয়েছে। হায়াত সাহেব আত্মহত্যা করার আগ্রহ হারিয়ে ফেলেন। তাঁর বিবেক তাঁকে বারবার বোঝায়। কিন্তু তিনি অনড়। এবার তিনি সোজা চলে যান রেললাইনে। তারপর?আজিজ দফাদারচ্যানেল আইয়ে ঈদের আগের দিন সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক আজিজ দফাদার। এটি রচনা ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সুমনা সোমা, মাহবুবা রেজানূর, প্যারিসসহ ঢাকা ও গফরগাঁওয়ের শতাধিক নাট্যকর্মী।গ্রামে নাটকের শুটিং হবে। কাহিনির প্রয়োজনে স্থানীয় একদল তরুণ পুলিশের ভূমিকায় অভিনয় করছে। সবকিছু ঠিকঠাক। ক্যামেরাম্যান এসে জানান, ক্যামেরা নষ্ট। শুটিং বন্ধ। আজিজ দফাদার নামের পাশের গ্রামের এক লোক পুলিশের ভূমিকায় অভিনয়ের জন্য পোশাক পরে তৈরি হয়েছিলেন। সহকারী পরিচালকের নির্দেশে অন্য সবাই পুলিশের পোশাক খুলে ফেললেও আজিজ খোলেননি; বরং এই পোশাক পরে তিনি সবার অগোচরে শুটিং স্পট থেকে পালিয়ে যান। গ্রামে গিয়ে জানান, প্রধানমন্ত্রী তাঁকে পুলিশের চাকরি দিয়েছেন। এই নিয়ে গ্রামে শুরু হয় নানা ঘটনা।ফুল নাও ফুল দাওবাংলাভিশনে ঈদের আগের দিন রাত নয়টা পাঁচ মিনিটে দেখানো হবে নাটক ফুল নাও ফুল দাও। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয় করেছেন সোহানা সাবা, জয়, ফারুক আহমেদ, সিদ্দিকুর রহমান, মিশু, শবনম পারভীন প্রমুখ। একটি নিরীহ ছেলে সবার দ্বারা লাঞ্ছিত হয় ভালোবাসার কারণে। সময়ের আবর্তে একসময় সে হয় সুপারম্যান। জয় করে সবার ভালোবাসা। কিন্তু এর পরও কোথায় যেন এক অজানা অপূর্ণতা থেকে যায়।ঈদের বাজনা বাজে রেএটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৪০ মিনিটে দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের বাজনা বাজে রে। এটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল। এ অনুষ্ঠানে জাপান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি অংশ নিয়েছেন দেশের কয়েকজন জনপ্রিয় শিল্পী। থাকছে মিলার জনপ্রিয় কয়েকটি গান নিয়ে ফিউশন নাচ। জাদু দেখাবেন জুয়েল আইচ। আড্ডা দিয়েছেন শামীম জামান, সাজু খাদেম, নাফিসা ও লারা লোটাস। আরও থাকছে কৌতুক স্কিড।এক লাইন বেশি বোঝেআরটিভিতে ঈদের আগের দিন দেখানো হবে নাটক এক লাইন বেশি বোঝে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। এতে অভিনয় করেছেন জয়, হাসান মাসুদ, সারিকা প্রমুখ। জয় সবকিছুই এক লাইন বেশি ঝোঝেন। তাই তাঁর জীবনে কিছুই হয় না। সর্বশেষ একটি প্রেম হয়, তবে সেখানেও এক লাইন বেশি বোঝার কারণে তৈরি হয় বিপত্তি। পাল্টে যান জয়। হতে চান অবুঝ। কিন্তু দেখা যায়, তখনো তাঁর জীবনে ঘটতে থাকে বিপত্তি।