ঈদ আয়োজন
কাঁচা গাব পাকা গাবএটিএন বাংলায় আজ সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক কাঁচা গাব পাকা গাব। রচনা ও পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া, এজাজুল ইসলাম, সাজু খাদেম, লুৎফর রহমান, ইনামুল হক, মাসুদ আলী খান প্রমুখ।দুটি প্রজন্ম। এক পক্ষ চায় সভা-সমিতি আর সংগঠন করে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে। অন্য পক্ষ তা মানতে চায় না। এই মতপার্থক্য একসময় রূপ নেয় ঝগড়ায়। এলাকায় শুরু হয় অশান্তি আর বিশৃঙ্খলা। এমন এক সংকটে আবির্ভাব ঘটে গুপী ও বাঘার। তারা এলাকায় গান গেয়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায়।এবং হুমায়রা বেগমবাংলাভিশনে আজ রাত ১১টা ১৫ মিনিটে দেখানো হবে নাটক এবং হুমায়রা বেগম। রচনা ও পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার। অভিনয় করেছেন হাসান মাসুদ, বিন্দু, দিতি, আইরিন, মিশু, কাজী রাজু প্রমুখ।পুরান ঢাকার পরিবারটির কর্তাব্যক্তি রক্ষণশীল। সে স্ত্রী-কন্যাদের বাড়ির বাইরে যেতে দেয় না। অন্য পুরুষের চেহারা দেখা হারাম বলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরই মধ্যে সৌদি-প্রবাসী এক পাত্রের সঙ্গে বড় মেয়ের বিয়ে ঠিক করে। কিন্তু কন্যার মা বা কন্যা নিজেও পাত্রকে দেখার সুযোগ পায় না। বিয়ের রাতে বরের চেহারা দেখে অজ্ঞান হয়ে পড়ে কনে। এমন আকস্মিকতায় বর ভরকে যায়। সে শ্বশুরবাড়ির কট্টর গোঁড়ামিপ্রথা ভাঙতে চায়। শাশুড়ি-শ্যালিকাদের দেখতে চায়। স্ত্রীকে নিয়ে বাইরে বেড়াতে যেতে চায়। তার এসব কাজে বাধা হয়ে দাঁড়ায় শ্বশুর ও শ্যালক।আই লাভ ইউ তিনটি কারণেআরটিভিতে আজ বেলা সাড়ে তিনটায় দেখানো হবে টেলিছবি আই লাভ ইউ তিনটি কারণে। রচনা ও পরিচালনা করেছেন মোহন খান। অভিনয় করেছেন মীর সাব্বির, লুৎফর রহমান জর্জ, জয়, শোয়েব, রওনক, অরুণা বিশ্বাস, মাহমুদ সাজ্জাদ ও সাবাবা মোহন।ধনাঢ্য ব্যবসায়ীর মেয়ে সাবাবা। বাবা মেয়ের জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয়। আর তাতেই বাড়িতে ভিড় জমে যায়। এদিকে বাড়িতে এসেছে সাবাবার ফুফু। তার মতে, ভালোবাসার তিনটা কারণ থাকে। যার মধ্যে ভালোবাসার তিনটি কারণ খুঁজে পাওয়া যাবে, সাবাবাকে ওই ছেলের হাতেই তুলে দেওয়ার পরামর্শ দেয় ফুফু।শূন্য মানবএনটিভিতে আজ রাত আটটা ১৫ মিনিটে দেখানো হবে নাটক শূন্য মানব। লিখেছেন বিপাশা হায়াত। পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, তৌকীর, সুইটি প্রমুখ।অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছিল আকমলের মেয়ে রুপা। তারপর আর বাবার বাড়িতে পা রাখতে পারেনি। স্বামী তাকে ছেড়ে গেছে। বাবার বাড়িই তখন একমাত্র ভরসা ছিল। কিন্তু তখনো আকমল তার বাড়ির দরজা খোলেনি। কিন্তু মেয়ের প্রতি তার ভালোবাসাটা গোপনই থেকে যায়। ইদানীং প্রায়ই রুপার জন্য তার মন খারাপ থাকে। মাঝে মাঝে মেয়েকে দেখার জন্য তার মন উতলা হয়ে ওঠে। কত খোঁজ করছে, কেউ কিছু বলতে পারে না। ক্রস অ্যাকশনচ্যানেল আইতে আজ রাত নয়টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ক্রস অ্যাকশন। লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, কল্যাণ, অর্ষা প্রমুখ।ই-মেইলের মাধ্যমে সম্পর্ক হয় রিপন ও রমার। প্রায় দুই বছর পর ওরা দেখা করার সিদ্ধান্ত নেয়। ওদের দেখা হয়। কিন্তু রমা বাড়িতে গিয়ে রিপনের একটি ই-মেইল দেখে চমকে যায়। রমার পরিচয়ে রিপনের সঙ্গে কে দেখা করেছিল? মায়ের কাছে ফেরাদেশ টিভিতে সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে দেখানো হবে নাটক মায়ের কাছে ফেরা। আনোয়ারা সৈয়দ হকের লেখা থেকে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনিরা মোরশেদ মুন্নী। অভিনয় করেছেন নির্ঝর, ফারহানা মিঠু, আরমান পারভেজ মুরাদ, মিলি মুন্শী প্রমুখ।আট বছরের টুটুলের মা নেই। স্কুল থেকে ফিরে টুটুলের দিন কাটে একাকী। ব্যস্ত বাবার সান্নিধ্য পায় খুব কম সময়। তাই বাড়ির পেছনের বিভিন্ন গাছের দেখাশোনা তার সময় কাটানোর একমাত্র উপায়। আর এভাবেই সময় কাটতে কাটতে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা তৈরি হয় টুটুলের। টুটুলের বাবার দ্বিতীয় বিয়ের সূত্র ধরে ঢাকায় বসবাস শুরু হয়। বিছিন্ন হয়ে যায় প্রকৃতির কাছ থেকে। কিন্তু নিসর্গের প্রতি ভালোবাসা বা মমত্ববোধ ধারণ করেই সে বেড়ে ওঠে। অবশেষে টুটুল ফিরে যায় প্রকৃতির কাছে।রঙিন শাড়িচ্যানেল আইতে আজ দুপুর ১২টা ৩৫ মিনিটে দেখানো হবে টেলিছবি রঙিন শাড়ি। শেখ জহিরুল হকের লেখা থেকে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। অভিনয় করেছেন প্রাণ, অপর্ণা, তাহসিন, শহিদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, শামীমা নাজনীন, বিল্পব প্রসাদ প্রমুখ।গ্রামে ফেরি করে শাড়ি বিক্রি করে রাহেন মোল্লা। শাড়ি বিক্রি করতে করতেই মনে ধরে শেফালীকে। অতঃপর বিয়ে। এতিম রাহেন মোল্লার প্রতিবেশী অভিভাবক নিঃসন্তান দম্পতি রাঙা চাচা ও চাচি। নতুন বউ নিয়ে সুখেই কাটছিল তাদের রঙিন দিন। কিন্তু হঠাৎই শেফালীর মৃত্যুতে সবকিছু পাল্টে যায়। শোকালাপে চলছে নানা বর্ণনা। রাহেন মোল্লা ফিরে যায় অতীতের স্মৃতিতে। ওয়ার্ড নাম্বার ৭৭এটিএন বাংলায় আজ বিকেল চারটা ৪০ মিনিটে দেখানো হবে টেলিছবি ওয়ার্ড নাম্বার ৭৭। লিখেছেন সিদ্দিকুর রহমান। পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়া। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তিশা, সিদ্দিকুর রহমান, জ্যোতি, হিল্লোল, কে এস ফিরোজ, মিঠু প্রমুখ।ঢাকা শহরের ব্যস্ততম ওয়ার্ড ৭৭। এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোশাররফ হোসেন খান ও সিদ্দিকুর রহমান। তারা দুজনেই স্থানীয় বাসিন্দা। এই ওয়ার্ডের আরেকজন বাসিন্দা রিফাত চৌধুরী। তার দুই মেয়ে ইমি ও জিমি। মোশাররফ আর সিদ্দিক এই দুই বোনকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। যেকোনো অজুহাতে তারা রিফাত চৌধুরীর বাড়ির সামনে যায়। রিফাত চৌধুরী ভয়ে কিছু বলতে পারে না। একদিন এই বাসায় এসে হাজির হয় কানা মিলন। কী হবে এখন!