ঈদ আয়োজন
বিউটি অ্যান্ড দ্য বিস্টদেশ টিভিতে আজ বেলা তিনটা ২ মিনিটে দেখানো হবে টেলিছবি বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এতে অভিনয় করেছেন অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। নিজের চেহারা নিয়ে বিরক্ত জলিল। যন্ত্রণা মেটাতে কয়েকবার আত্মহত্যার কথাও ভেবেছে। কিন্তু মায়ের কথা ভেবে শেষ পর্যন্ত সম্ভব হয়নি। কারণ, একমাত্র মায়ের চোখেই জলিল সুন্দর ও সুপুরুষ। পথ চলতে হঠাৎ পরিচয় হয় শম্পার সঙ্গে। শম্পা দৃষ্টিপ্রতিবন্ধী। শম্পার অন্ধত্ব যেন আশীর্বাদ হয়ে আসে জলিলের জীবনে। এদিকে জলিলের এক চিকিৎসক বন্ধু জানায়, শম্পার চোখ চিকিৎসা করলে ভালো হয়ে যেতে পারে। কিন্তু জলিল কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।চিত্রালীদেশ টিভিতে সন্ধ্যা সাড়ে ছয়টায় দেখানো হবে চলচ্চিত্রের তারকাদের অংশগ্রহণে অনুষ্ঠান চিত্রালী। এটি উপস্থাপনা করেছেন ইরিন। অনুষ্ঠানের তারকারা হলেন রাজ্জাক, সোহেল রানা, কবরী, ফারুক, দিতি, মৌসুমী, পপি, শাবনূর, পূর্ণিমা, রিয়াজ, শাকিব খানসহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবীন হোসেন।