ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল নাইনে কনসার্টআজ সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতে আয়োজন করা হয়েছে কনসার্ট ‘পাওয়ার ঈদ ধামাকা’। এখানে গান করবেন মমতাজ, মিলা, সাব্বির, শূন্য ও স্টেজ ফ্রেন্ডস। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা। সাড়ে পাঁচ ঘণ্টার কনসার্টটি সমুদ্রসৈকত থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সন্ধ্যা সোয়া ছয়টায়।কাঁচা-পাকাএটিএন বাংলায় আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক কাঁচা-পাকা। নাটকটি লিখেছেন ফেরদৌস হাসান এবং পরিচালনা করেছেন সবুর খান। এতে অভিনয় করেছেন অপূর্ব, জেনি, রাইসুল ইসলাম আসাদ, ডলি জহুর প্রমুখ। আজাদ চৌধুরীর স্ত্রী সীমার কিছুই ভালো লাগে না। সব সময় রাগ আর রাগ। বাসায় আসে চিকিৎসক। নাম আরমান। বাসায় ঢুকেই আজাদের মেয়ে নিমার সামনে পড়ে। নিমার হাত থেকে ছাড়া পেয়ে যখন সীমার সামনে যায়, তার মনে হলো, যেন বাঘের হাত থেকে বেঁচে সে কুমিরের মুখে পড়েছে। আবদুল মান্নান ফিরে আসার পরদেশ টিভিতে আজ সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক আবদুল মান্নান ফিরে আসার পর। অমিয় উজ্জ্বলের গল্প থেকে এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন আশরাফুল চন্চল্। নাটকটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ওয়াহিদা মল্লিক জলি, মাজনুন মিজান, সানজিদা প্রীতি প্রমুখ। অনেক বছর নিরুদ্দেশ থাকার পর আবদুল মান্নান এক রাতে ফিরে আসে গ্রামে। সকালে তাকে দেখার জন্য লোকজন জড়ো হয়। অনেকে ধরে নিয়েছিল, মান্নান আর বেঁচে নেই। সবার চোখেমুখে আজ একটাই প্রশ্ন—মান্নান কোথায় ছিল? কিন্তু মান্নানের মুখে কোনো উত্তর নেই। কয়েক দিন পর এক ভোরে মান্নানকে আর খুঁজে পাওয়া যায় না। সে আবার নিখোঁজ হয়ে যায়।ফুলের বয়সচ্যানেল আইয়ে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ফুলের বয়স। নাটকটি লিখেছেন ইমদাদুল হক মিলন এবং পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন তারিন ও অপূর্ব। গল্পে প্রেমিক-প্রেমিকা দুজনেই ভুলে গিয়েছিল নিজেদের কথা। আসলে ভুলে যায়নি, দুজনের মনের গভীরে রয়ে গিয়েছিল দুজন। এখনো মুষলধারে বৃষ্টি ঝরেমাছরাঙা টিভিতে আজ রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে নাটক এখনো মুষলধারে বৃষ্টি ঝরে। নাটকটি লিখেছেন জাকারিয়া সৌখিন এবং পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ফারাহ রুমা, শর্মিলী আহমেদ প্রমুখ।গভীর রাত। মুষলধারে বৃষ্টি ঝরছে। পথে জাভেদের গাড়ি নষ্ট হয়ে যায়। উপায় না দেখে সে পাশের একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। দরজায় নক করে। বেরিয়ে আসে শীতল। দুজন দুজনকে দেখে চমকে যায়। কেন?