ঈদ আয়োজন
এক হাজার টাকা নাটকের দৃশ্যে মীম। চ্যানেল নাইনে আজ বেলা তিনটা ২৫ মিনিটে প্রচারিত হবে নাটকটি। এটি লিখেছেন মাতিয়া বানু শুকু এবং পরিচালনা করেছেন যুবরাজ খান। প্রতিদ্বন্দ্বীচ্যানেল আইয়ে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক প্রতিদ্বন্দ্বী। নাটকটি লিখেছেন গীতালি হাসান এবং পরিচালনা করেছেন রবিন খান। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সোহানা সাবা, চিত্রলেখা গুহ, শহীদুল আলম সাচ্চু, মিলন ভট্ট প্রমুখ।একই গ্রামের প্রতিদ্বন্দ্বী দুটি পরিবার—মোড়ল বাড়ি ও সর্দার বাড়ি। তাদের মধ্যে সব সময় ভালো কাজের প্রতিযোগিতা লেগেই থাকে। এই যেমন—মোড়ল পরিবার নারীদের উন্নয়নের জন্য আর সর্দার পরিবার গ্রামের যুবক-যুবতীদের জন্য কারিগরি শিক্ষার স্কুল খুলে বসে। মধুরাবাংলাভিশনে আজ রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক মধুরা। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন সাইদুর রহমান। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সুমাইয়া শিমু, বিজরী বরকতউল্লাহ, ডলি জহুর প্রমুখ।‘মধুরা’ অর্থ স্ত্রী। কেনাকাটা করে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীর নিহত হওয়ার মধ্য দিয়ে গল্পের শুরু। বিবাহবার্ষিকীর দিনে স্ত্রীর স্মৃতি স্বামীর বারবার মনে পড়ে। এর মধ্যে দ্বিতীয় বিয়ের জন্য মায়ের অনুরোধ, বন্ধু ও সহকর্মীদের সহানুভূতি তরুণকে ভবিষ্যতের দিকে তাকানোর জন্য ভাবায়। একদিন অফিস শেষে ফেরার পথে এক পুরোনো বান্ধবীর সঙ্গে দেখা হয় তার। ছেলেটির জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু না, বরং তা প্রয়াত স্ত্রীর প্রতি তার ভালোবাসাকে আরও গাঢ় করে। একটি ভাইভা ও কতিপয় কাক নাটকের দৃশ্যে আজাদ আবুল কালাম ও ফারাহ রুমা। দেশ টিভিতে আজ রাত নয়টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। এটি লিখেছেন আজাদ আবুল কালাম এবং পরিচালনা করেছেন আকরাম খান।আবর্ত নাটকের দৃশ্যে শাহরিয়ার শুভ ও মোনালিসা। এনটিভিতে আজ রাত সোয়া আটটায় প্রচারিত হবে নাটকটি। এটি লিখেছেন অনুপ আইচ ও রেজা শাহরিয়ার এবং পরিচালনায় অনুপ আইচ।