ঈদ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য ফরচুনএনটিভিতে আজ রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে নাটক দ্য ফরচুন। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া, ইরেশ যাকের, রওনক হাসান, অপর্ণা প্রমুখ। সাকিব ও লামিয়ার মধ্যে অনেক দিনের সম্পর্ক। লামিয়া তাদের সম্পর্ককে একটা অর্থবহ জায়গায় নিয়ে যেতে চায়। কিন্তু সাকিব চায় তার ক্যারিয়ার গড়ে তুলতে। সংসারের ঝামেলায় সে জড়াতে চায় না। লামিয়াকে ফিরিয়ে দেয় সে। সাত বছর পর এক দুর্ঘটনার মধ্য দিয়ে সাকিবের সঙ্গে পরিচয় হয় এক ব্যক্তির। এরপর সাকিবের জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। একজন ভালো মানুষের গল্পবিটিভিতে আজ সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে প্রচারিত হবে নাটক একজন ভালো মানুষের গল্প। নাটকটি লিখেছেন এবং পরিচালনা করেছেন তারিকুল ইসলাম। এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফখরুল হাসান বৈরাগী, ইনামুল হক, মাজনুন মিজান, রুনা খান, আমিনুল হক, তারিকুল ইসলাম, মোতাহার হোসেন প্রমুখ। জাফর মাস্টার একজন ভালো মানুষ। মুক্তিযুদ্ধ করেছেন। কিন্তু দেশের কাছে ব্যক্তিগতভাবে কিছু আশা করেন না। তিনি নিজে দেশকে কতটুকু দিতে পারছেন, সেটাই বড় কথা। নিজের এই প্রিয় শিক্ষকের জন্য কিছু করতে চায় বরকত। কিন্তু জাফর মাস্টার বরকতের এই ভালোবাসা কীভাবে মূল্যায়ন করবেন?ঈদের বাজনা বাজেরেএটিএন বাংলায় আজ রাত ১০টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল। এতে অংশ নিয়েছেন ফেরদৌস, পপি, আবদুল কাদের, সাজু খাদেম, আরফান আহমেদ, সজল আমিন প্রমুখ। গান গেয়েছেন কিশোর, সাব্বির, পুলক, বেলাল খান, ইমরান, আতিক, নির্ঝর, নিশিতা, রন্টি, লিজা, নওমী, পূজা এবং এলআরবি। থাকছে প্রতিবেদন।কথামাছরাঙা টিভিতে আজ বেলা তিনটায় প্রচারিত হবে টেলিছবি কথা। চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এতে অভিনয় করেছেন অপূর্ব, সুমাইয়া শিমু, গীতশ্রী চৌধুরী প্রমুখ। কথা ছিল মামুনের প্রথম স্ত্রী। কথা মারা গেছে। এরপর রূপাকে বিয়ে করেছে মামুন। কিন্তু পরিবারের সবাই সব ব্যাপারেই কথার উদাহরণ টানে। তাতে কষ্ট পায় না রূপা; বরং মৃত্যুর পরও কথা সবার ভালোবাসা পাচ্ছে ভেবে ভালোই লাগছে। দৃশ্যটা একসময়পাল্টে যায়।ইনক্রিমেন্টচ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ইনক্রিমেন্ট। নাটকটি লিখেছেন শাহাদাৎ হোসেন এবং পরিচালনা করেছেন আলভী আহমেদ। এতে অভিনয় করেছেন সামিয়া, আজাদ আবুল কালাম, তানিয়া, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। একটি বিজ্ঞাপনী সংস্থায় প্রতিবছর কর্মীদের ইনক্রিমেন্ট হয়। এ বছরও হবে। তা নিয়ে কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। চলে প্রতিযোগিতা। কর্মীদের মধ্যে যূথী ও সজল অতিরিক্ত কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু বিধিবাম। অবশেষে হাল ছেড়ে দেয়। তা হলে তাদের কী হবে?অপারেশন ইনানী রয়্যাল রিসোর্টবাংলাভিশনে আজ রাত আটটা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক অপারেশন ইনানী রয়্যাল রিসোর্ট। নাটকটি লিখেছেন জাকারিয়া সৌখিন এবং পরিচালনা করেছেন শামীম শাহেদ। এতে অভিনয় করেছেন তিশা, সজল, বাবর, হুমায়ূন সাধু প্রমুখ। বিয়ের আগের দিন ঋতু জানায়, অফিসের কাজে তাকে কক্সবাজার যেতে হবে। ব্যাপারটি স্বাভাবিকভাবে নিতে পারে না তার হবু স্বামী বক্কর। সে ঋতুর খবর জানার জন্য তিনজন গোয়েন্দা নিয়োগ দেয়। বক্করকে কক্সবাজার থেকে গোয়েন্দারা নানা ধরনের খবর দেয়। বক্কর এবার নিজেই চলে আসে কক্সবাজারে। ঘটতে থাকে মজার মজার ঘটনা। জান্নাত এক্সপ্রেসএকুশে টিভিতে আজ বিকেল চারটায় প্রচারিত হবে টেলিছবি জান্নাত এক্সপ্রেস। চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন শামীমুল ইসলাম। এতে অভিনয় করেছেন সজল, মম, মাহমুদুল ইসলামসহ আরও অনেকে। জান্নাত বিয়ের আসর থেকে পালিয়ে সোজা এসে ওঠে প্রেমিক মুরাদের বাসায়। মুরাদ ছাত্র, জান্নাতের গৃহশিক্ষক। বিয়ে করার মতো সামর্থ্য বা সাহস নেই মুরাদের। তার ওপর জান্নাতের বাবাকে তার ভীষণ ভয়। আর জান্নাতের তিন ভাইকে এলাকার সবাই ভয় পায়। মুরাদ ভয়ে দিশেহারা। তখন জান্নাতের আত্মহত্যার হুমকি মুরাদকে বাধ্য করে কঠিন সিদ্ধান্ত নিতে।