ঈদকে ঘিরে যাত্রার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদকে সামনে রেখে কিছু যাত্রাদল এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। শুরু হয়েছে শিল্পী বাছাই, পালা নির্বাচন আর সুর বসানোর কাজ। ঈদ উপলক্ষে যাত্রা আয়োজনের রেওয়াজ বহু বছরের পুরোনো। যাত্রাদলের মালিকদের মতে, এবারও তেমনি আয়োজন হবে। তাঁরা কথা বলছেন আয়োজকদের সঙ্গে।
কিছু যাত্রাদল এরই মধ্যে মহড়া শুরু করেছেন। দোয়েল অপেরার মালিক জাহাঙ্গীর জানান, তিনি তিনটি নতুন পালা আনছেন। প্রস্তুতি প্রায় সম্পন্ন। ঈদের সময় তাঁরা যাবেন শ্রীমঙ্গলের চা-বাগানে।
আয়শা আক্তারের আশানুর অপেরা পালার মহড়া শুরু করেছে। সামনে হবে নৃত্যগীতের মহড়া।
দর্শকদের জন্য নতুন খবর হলো এবার ঈদে প্রায় প্রতিটি দলই নতুন নতুন পালার প্রদর্শনী করবে। নির্দেশকেরাও নতুন পালাকে গুরুত্ব দিচ্ছেন।