ঈদে আসছে ‘হূদয় মিক্স থ্রি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদয় খানের সুর ও সংগীতায়োজনে তৈরি হলো নতুন গানের অ্যালবাম হূদয় মিক্স থ্রি। অ্যালবামের গানে কণ্ঠ দিয়েছেন ফারাবী, হ্যাপি, আলভী, ঐশি, সামী ও রাইসা। এবার কোরবানির ঈদে অডিও সিডি আকারে বাজারে আসছে হূদয় মিক্স থ্রি। এদিকে গত সপ্তাহ থেকে মুঠোফোন প্রতিষ্ঠান রবি রেডিও ৮০৮০ নম্ব্বরে শোনা যাচ্ছে নতুন এই গানগুলো।হূদয় খান বলেন, ‘এর আগে পরিচিত শিল্পীদের নিয়ে দুটি মিশ্র গানের অ্যালবাম করেছি। এই দুটি অ্যালবামের কিছু গান শ্রোতারা খুব পছন্দ করেছেন। আমার এবারের অ্যালবামের শিল্পীরা একেবারে নতুন। তবে শ্রোতাদের বলব, তাঁরা সবাই চমৎকার গেয়েছেন।’ অ্যালবামে গান থাকছে ১০টি। এর মধ্যে হূদয় খান একক কণ্ঠে গেয়েছেন তিনটি গান। অন্য একটি গানে হূদয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আলভী।এদিকে আগে থেকে কোনো প্রচারণা ছাড়াই মুঠোফোনে অ্যালবামটি প্রকাশের ব্যাপারে হূদয় বলেন, ‘আমি গান করতে দেশের বাইরে গিয়েছিলাম। ফিরে আসার পর সবকিছু একটু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে।’ মুঠোফোন প্রতিষ্ঠান রবির উদ্যোগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় ৪০ হাজার প্রতিযোগীর মধ্য থেকে হূদয় মিক্স থ্রি অ্যালবামের জন্য কয়েকটি পর্যায়ে ছয়জন শিল্পীকে নির্বাচন করেন হূদয় খান।