ঈদে এক শিরোনামে সাজবে বাংলাভিশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরবানির ঈদের বিশেষ আয়োজনে নতুনভাবে সাজবে বাংলাভিশন। এবার ছয় দিনের অনুষ্ঠানই হবে একটা শিরোনামের ওপর, ভালোবাসার বাংলাদেশে আমাদের গৌরব। এই শিরোনামের ওপরই হবে কোরবানির ঈদের ফিকশন ও ননফিকশন ধাঁচের সব অনুষ্ঠান।বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান শামীম শাহেদ বললেন, ‘কাজটা একটু কঠিন, কিন্তু আমরা করতে চাই। এ রকম একটা শিরোনামের ওপর কাজ করার কারণ, দেখা যায় বিভিন্ন ঈদে একই নাট্যকার ও নির্দেশকের নাটক আমাদের চ্যানেলের পাশাপাশি থাকে অন্য চ্যানেলেও। লোগো ছাড়া চ্যানেলগুলোকে পার্থক্য করা মুশকিল। তাই আমরা একটা শিরোনামের মধ্যে এনে বাংলাভিশনকে একটু আলাদা করার চেষ্টা করতে চাই। এই ছয় দিন অনুষ্ঠান বিভাগের পাশাপাশি সংবাদ বিভাগেও ভালোবাসায় গৌরব বোধ করার মতো জায়গাগুলো অনুসন্ধানের চেষ্টা থাকবে।’