ঈদে এটিএন বাংলায় ‘দরিয়া পাড়ের দৌলতি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত আবদুল্লাহ আল মামুনের শেষ ছবি দরিয়া পাড়ের দৌলতি এবার ঈদে দেখানো হবে এটিএন বাংলায়। ঈদের দিন দুপুর ১২টা ১২ মিনিটে প্রচারিত হবে ছবিটি। এতে অভিনয় করেছেন মান্না, পপি, ফেরদৌসী মজুমদার, নাজমুল হুদা বাচ্চু, এস এম মহসিন, জাহিদ হোসেন শোভন ও আবদুল্লাহ আল মামুন। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলী আকবর রূপু ও আরমান খান। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, কনক চাঁপা, ইভা রহমান ও চন্দন সিনহা। গতকাল এই ছবির ডিভিডি বাজারে এসেছে এটিএন মিউজিক থেকে।