ঈদে এবার সাতটি চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে সাতটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। ছবিগুলো হলো: সাফিউদ্দিন খান পরিচালিত ঢাকার কিং, বদিউল আলমের ডন নাম্বার ওয়ান ও হান্ড্রেড পার্সেন্ট লাভ, এফ আই মানিকের মাই নেম ইজ সুলতান ও স্বামীভাগ্য, সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে এবং অনন্য মামুনের মোস্ট ওয়েলকাম। এর মধ্যে পাঁচটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। আরও আছে অপু বিশ্বাস, তিন্নি, নিপুণ, রেসি, অনন্ত ও বর্ষার ছবি।এরই মধ্যে প্রযোজকেরা ছবিগুলো প্রিন্ট করার জন্য এফডিসিতে টাকা জমা দিয়েছেন।চলচ্চিত্রের ব্যবসায়িক মন্দার কারণে অসংখ্য প্রেক্ষাগৃহ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। জানা গেছে, এবার ঈদ সামনে রেখে প্রযোজক-পরিচালক ও প্রেক্ষাগৃহ মালিকেরা নতুন করে স্বপ্ন দেখছেন। দর্শক আবার প্রেক্ষাগৃহে আসবেন—এমনই প্রত্যাশা তাঁদের।