ঈদে কনকচাঁপার একক অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে বিটিভিতে প্রচারিত হবে কনকচাঁপার একক সংগীতানুষ্ঠান নীলাঞ্জনা। কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে আলাপচারিতার ফাঁকে ফাঁকে পাঁচটি গান করবেন শিল্পী কনকচাঁপা। সবগুলো গানই সুর করেছেন মঈনুল ইসলাম খান। আর গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কবির বকুল, জুলফিকার রাসেল ও সাইফুল আজম বাশার। জানা গেছে, বিটিভিতে ঈদের দিন দেখানো হবে অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন কামাল আহমেদ।