ঈদে কাতারে এক ঝাঁক তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে ঈদ উদযাপন করতে গেলেন এক ঝাঁক তারকা। এরা হলেন রবি চৌধুরী, কানিজ সুবর্ণা, আরফিন রুমী, মোনালিসা, ইমন, রন্টি দাস এবং চ্যানেল আই খুদে গানরাজের পড়শী ও ঝুমা খন্দকার। কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা সেখানে গিয়েছেন। গতকাল সোমবার তাঁদের সেখানে পৌঁছানোর কথা। শিল্পী রবি চৌধুরী কাতার যাওয়ার আগে জানান, এর আগে বেশ কয়েকবার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদ উদযাপন করেছি। এবার প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে আমরা অনেকেই কাতারে ঈদ উদ্যাপন করব। সেখানে অনুষ্ঠানে অংশ নেব। ঈদের উত্সব করব, প্রবাসী ভাইবোনদের সঙ্গে ঈদের দিনটা থাকব। আশা করছি, তাঁদের সঙ্গে ভালোই কাটবে ঈদের আনন্দ। তিনি আরও জানান, কাতারের ঈদ আনন্দ অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও রয়েছে।চিত্র-নায়ক ইমন জানান, কখনো মনেও হয়নি যে দেশের বাইরে ঈদ উদ্যাপন করব। সব সময় মনে হয়েছে ঈদের দিনটা আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবদের নিয়ে কাটানোর মধ্যে অনেক বেশি মজা। কিন্তু এবার যখন কাতারে যাওয়ার আমন্ত্রণ পেলাম, তখন ভেবে দেখলাম যে দেশের বাইরে ঈদ করতে কেমন লাগে, সেই অভিজ্ঞতা অর্জন করলে মন্দ হয় না। রাজি হয়ে গেলাম। অবশ্য আমি ঈদের পরদিনই চলে আসব। কারণ, ঈদে আমার দুটি ছবি মুক্তি পাচ্ছে।’জানা গেছে, কাতারের ঈদ অনুষ্ঠান শেষে দেশে ফিরেই শিল্পীদের অনেকে টেলিভিশন চ্যানেল এবং এফএম রেডিওর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।