ঈদে কী করলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা বছরই শুটিংয়ের দৌড়ঝাঁপ। কেবল ঈদের সময়েই একটু ছুটি মেলে—তারকারা ফুরসত পান নিজের মতো থাকার। এবারের ঈদ কীভাবে উদ্যাপন করেছেন তারা ঝলমল জগতের মানুষেরা? শোনা যাক তাঁদের নিজের মুখে... সারা দিন বাসায় মেহমানদারিঅপি করিমএবারের ঈদে মজার মজার খাবার রান্না করেই কাটিয়ে দিয়েছি অনেকটা সময়। এখানে বলে রাখি, রান্না নিয়ে আমি কিন্তু রীতিমতো গবেষণা করি। আর এই গবেষণার ফলও মেলে হাতেনাতে। এই যেমন এবারের ঈদে আমার রান্না খেয়ে অতিথিরা অনেক প্রশংসা করেছেন...হা হা হা। সে যাই হোক, নিজের ঢোল বেশি পেটানো ভালো না। এবার তাই অন্য কথা বলি। এর আগের ঈদগুলো এমন ছিল যে তখন জার্মানি থেকে শুধু ঈদ করতে দেশে আসতাম, কোনো শুটিং ছিল না। এবারের ঈদের আগে আমি পুরোপুরি শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আর ঈদের আগের দিন রান্নাবান্না করেছি রাত চারটা পর্যন্ত। দুধ পোলাও, মুরগির মাংস রান্না করেছি প্রথম আলোর ‘নকশা’তে দেওয়া কানিজ আলমাস খানের রেসিপি থেকে। পাশাপাশি গরুর মাংস, ডেজার্ট, সালাদ—এসব তো ছিলই। ঈদের দিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে একটু প্রস্তুত করে নিলাম। তার পরের সময়টা সারা দিন বাসায় মেহমানদারি—বলা যায়, ঈদটা পার হয়েছে এভাবেই। নিজের রান্নার খুব প্রশংসা পেয়েছি। অবশ্য আমার রান্নাও ভালো হয়েছিল। তাই অতিথিদের কেউ কেউ ফোন করে আমায় বলছেন, ‘আবার কবে আসব, আবার কবে রান্না করে খাওয়াবা।’ এর পরের সময়টা কেটেছে টেলিভিশন দেখে—একনাগাড়ে টিভির অনুষ্ঠানগুলো দেখেছি। যদিও ঈদের দিন নিজের কোনো অনুষ্ঠান ছিল না। টিভিতে অন্য শিল্পীদের অভিনীত কাজগুলো দেখেছি খুঁটিয়ে খুঁটিয়ে। ঈদের পরের দিন আমার পুরাঘটিত বর্তমান নাটকটি প্রচারিত হয়েছে। সেটা দেখেছি। আমার মনে হয়, নাটকটি আসলেই খুব ভালো হয়েছে।নাটকটি দেখতে পারিনিমাহফুজ আহমেদআমরা যাঁরা অভিনয় করি, তাঁদের কাছে ঈদের দিনের এই ছুটিগুলো অন্য রকম। বছরের অন্য সময়গুলোতে শুটিংয়ে এত ব্যস্ত থাকতে হয় যে নিজের পরিবারে আলাদাভাবে তেমন সময় দেওয়া হয় না। তাই ঈদ আমাকে নিজের জন্য কিছুটা সময় বের করে দেয়। ঈদের আগের রাতে শুটিং শেষে বাসায় ফিরেছি বেশ দেরিতে। এরপর সকালে ঘুম থেকে উঠে যথারীতি নামাজ পড়তে যাওয়া। আমার মেয়ে আরাধ্যর জন্মের পর থেকে সব সময় আমাদের মূল আকর্ষণ ও-ই। তাই ঈদের নামাজ শেষে বাসায় ফিরে মেয়ের সঙ্গে কোলাকুলি, তাকে নিয়ে ঈদের সেমাই খাওয়া। নামাজের পরই বাসায় আসতে শুরু করলেন মেহমানেরা। দুপুরের দিকে গেলাম মায়ের বাসায়। মা-ভাইবোনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার মজাই আলাদা!মায়ের বাসা থেকে ফিরতে ফিরতে রাত। ওই সময় নিজের অভিনীত একটি নাটক প্রচারিত হয়েছে একটি চ্যানেলে। গাড়িতে ছিলাম বলে ইচ্ছে থাকা সত্ত্বেও নাটকটি দেখতে পারিনি। বাসায় ফিরে একটু ফ্রেশ হয়েই বসে পড়লাম টিভির সামনে। ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেল। আর এভাবে অনেকটা আয়েশি ভঙ্গিতেই পার হলো আমার ঈদের দিনটি।টিভির সামনে রিমোট ঘোরানো বিন্দুআমাদের বাসায় মূলত দুজন রাঁধুনি—একজন আমি আর অন্যজন আমার মা। দুজন মিলে ভাগাভাগি করো রান্না করি। ঈদের দিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠেই রান্না করতে লেগে গেলাম। শুরুটা করেছি ডেজার্ট দিয়ে। আমার তৈরি করা শাহি চোপড়া, পায়েস, ফুড কাস্টার্ড—এগুলো আমার বন্ধুবান্ধব এবং আব্বার বন্ধুরা খুব পছন্দ করেন। ওগুলো বানানোর পাশাপাশি আরও বানিয়েছি কাবাব আর চিকেন রোস্ট। শেষ পর্বে ড্রিঙ্কসও বানিয়েছি দুটো—একটা চকলেট ক্রিম মিল্ক শেক, আরেকটা বানালাম মুহিতো। বাসার অনেকেই চটপটি খেতে পছন্দ করেন। তাই চটপটিও বানিয়েছি।সকালে আব্বা ও ছোট ভাই নামাজে গেলেন। নামাজ শেষে আব্বার বন্ধুবান্ধবসহ আসতে শুরু করলেন অনেক আত্মীয়স্বজন। এবার নিজের হাতে বানানো খাবার দিয়েই মেহমানদারি শুরু হলো আমার। এরপর কিছু সময় কাটল টেলিভিশন দেখে। তবে আমার টিভি দেখাকে বিভিন্ন চ্যানেলে রিমোট ঘোরানোও বলা যায়। আমি আমার অভিনীত নাটক বা চলচ্চিত্র খুব একটা দেখি না। তার পরও সজলের সঙ্গে আমার শুকনো পাতার ভালোবাসা নাটকটির কিছু অংশ দেখলাম চোখের সামনে পড়ে গেল বলে। তারপর দুপুরের ঠিক পরপর নানাবাড়িতে গেলাম বেড়াতে। ওখানে আমার ছোট বেশ কজন কাজিন আছে। তাদের সঙ্গে কিছুটা সময় কেটে গেল হইচই করে। এরপর নানাবাড়ি থেকে ফিরে আবার সেই টিভির সামনে রিমোট ঘোরানো...। চরম একঘেয়েনিশোসারা দিন শুধু ঘুম আর ঘুম—বিছানার সঙ্গে সখ্য করেই পার করে দিলাম ঈদের দিনটি। আসলে আমি ঈদের কয়েক দিন আগ থেকেই শারীরিকভাবে একটু অসুস্থ। তাই এবারের ঈদটি আমার কাছে ছিল শুধু ঘণ্টা গুনে পার করার মতো একটি দিন। তবে অন্যান্য ঈদের মতো এবারের এই ঈদ নিয়েও আমার ছিল মহাপরিকল্পনা। সেই পরিকল্পনা পুরোপুরি ভেস্তে গেছে—এটাকে আমার দুর্ভাগ্যই বলতে হবে। সব সময় আমি আমার ঈদকে ভাগ করে রাখি সমান তিন ভাগে—সকালের সময়টা আমার বউয়ের জন্য, দুপুরটা মা-বাবা এবং বিকেলটা তোলা থাকে শ্বশুর-শাশুড়ির জন্য। কিন্তু অসুস্থতার কারণে এবারের ঈদটা পুরোপুরি বাসাতে—অনেকটা গৃহবন্দী অবস্থায় কেটেছে। ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে নিজের অভিনীত টেলিছবি অপেক্ষায় থাকুনও দেখতে পারিনি অসুস্থতার কারণে। সব মিলিয়ে আমি এবার চরম একঘেয়ে ঈদ পার করেছি।