ঈদে চলবে 'গাড়িওয়ালা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোকেয়া প্রাচী অভিনয় করেছেন গাড়িওয়ালা চলচ্চিত্রে
রোকেয়া প্রাচী অভিনয় করেছেন গাড়িওয়ালা চলচ্চিত্রে

নানা আন্তর্জাতিক উৎসব জয়ের পর বাংলাদেশে ছবি মুক্তির জন্য খোঁজা হচ্ছিল একটি শুভদিন। সেই শুভদিন পাওয়া গেছে। অবশেষে ঈদুল আজহার ছবি হিসেবে প্রেক্ষাগৃহে আসছে আশরাফ শিশির পরিচালিত গাড়িওয়ালা। সেই সঙ্গে ঈদের পঞ্চম দিন সকাল সাড়ে ১০টায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হবে চ্যানেল আইয়ে।
তবে গাড়িওয়ালার জন্য মুক্তির দিন ঠিক হওয়াই একমাত্র সুখবর নয়। ছবিটি ভারতের কলকাতায় অনুষ্ঠেয় একটি উৎসবে পেয়েছে তিনটি পুরস্কার। ২৫ ও ২৬ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে ‘নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এতে এরই মধ্যে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ হিসেবে পুরস্কার জিতেছে ছবিটি। পাশাপাশি রোকেয়া প্রাচী এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব) ও শেখ মারুফ শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার জিতেছেন। ছবির পরিচালক আশরাফ শিশির বলেছেন, তিনি ও রোকেয়া প্রাচী উৎসবে যোগ দিতে কলকাতা যাচ্ছেন। ২৫ সেপ্টেম্বর উৎসবে প্রদর্শিত হবে তাঁদের ছবি গাড়িওয়ালা।