ঈদে চ্যানেল আইয়ে হুমায়ূন আহমেদের তিন নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারের ঈদেও চ্যানেল আইয়ে থাকছে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে তিনটি নাটক। চ্যানেল আই সূত্রে জানা গেছে, নাটকগুলো হচ্ছে ‘নিশিকাব্য’, ‘রেলগাড়ি ঝমাঝম’ ও ‘চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড’। এর মধ্যে প্রথম দুটি নাটক পরিচালনা করেছেন হুমায়ূন আহমেদ নিজেই। আর তৃতীয় নাটকটি পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন।‘নিশিকাব্য’ নাটকের উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আহমেদ রুবেল, মেহের আফরোজ শাওন, শাহরিয়ার নাজিম জয়, লাক্স তারকা আমব্রিন ও হুমায়ূন আহমেদের ছোট ছেলে।‘রেলগাড়ি ঝমাঝম’ নাটকটির শুটিং এখনো শুরু হয়নি। পরিচালক জানান, এ নাটকে অভিনয় করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ফারুক আহমেদ, শামীম শাহেদ, লাক্স তারকা উর্মিলা প্রমুখ।জানা গেছে, এবারের ঈদে হুমায়ূন আহমেদের আরও তিনটি নাটক অন্যান্য টিভি চ্যানেলে প্রচার হবে।