ঈদে চ্যানেল নাইনে ঘেটুপুত্র কমলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের শেষ ছবি ঘেটুপুত্র কমলা এবারের কোরবানির ঈদে চ্যানেল নাইনে প্রচারিত হবে। এ ব্যাপারে গত রোববার সন্ধ্যায় ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল নাইনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চূড়ান্ত হয়েছে।চ্যানেল নাইনের ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বলেন, ‘এবার ঈদে দর্শকদের জন্য আমরা একটি ভালো এবং নতুন ছবি খুঁজেছিলাম। ঘেটুপুত্র কমলা সম্প্রতি প্রয়াত হুমায়ূন আহমেদের শেষ ছবি। আবার তা এ সময়ের সবচেয়ে আলোচিত ছবি। যাঁরা ছবিটি দেখেছেন, তাঁরা সবাই এর প্রশংসা করেছেন। আর ঈদে হুমায়ূন আহমেদের নাটক আর চলচ্চিত্রের প্রতি দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। এসব দিক বিবেচনা করেই আমরা চ্যানেল নাইনে ছবিটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছি।’এনায়েতুর রহমান জানান, ঘেটুপুত্র কমলা ঈদের দিন অথবা ঈদের পরদিন সকালে প্রচারের সম্ভাবনা রয়েছে।ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘এনায়েতুর রহমানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তাঁর আগ্রহের কারণেই আমরা চ্যানেল নাইনে ঘেটুপুত্র কমলা প্রচারের অনুমতি দিয়েছি।’গত ৭ সেপ্টেম্বর ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ঘেটুপুত্র কমলা। ছবিতে অভিনয় করেছেন মামুন, তারিক আনাম খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, প্রাণ, আগুন, তমালিকা কর্মকার, শামীমা নাজনীন, মাসুদ আখন্দ, কুদ্দুস বয়াতি প্রমুখ।