ঈদে ছয়টি চলচ্চিত্র দেখাবে চ্যানেল আই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে আরিফিন শুভ ও জাকিয়া বারী মম
‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে আরিফিন শুভ ও জাকিয়া বারী মম

ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় ছয়টি চলচ্চিত্র দেখাবে চ্যানেল আই। এর মধ্যে নতুন চলচ্চিত্র যেমন রয়েছে, তেমনি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রও রয়েছে। এর মধ্যে পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘আয়না’ গল্প অবলম্বনের নির্মিত ‘দর্পণ বিসর্জন’। সুমন ধরের পরিচালনায় এতে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আজাদ, মাজনুন মিজান, দিহান, আহসানুল হক মিনু প্রমুখ। এটি প্রচার করা হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে।

জাকিয়া বারী মম ও আরিফিন শুভ অভিনীত ও শিহাব শাহিন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল সাড়ে ১০টায়।


একই সময়ে ঈদের তৃতীয় দিন দেখানো হবে কামাল মোহাম্মদ কিবরিয়া পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিটি। এতে অভিনয় করেছেন সোহম (ভারত), বিদ্যা সিনহা মিম, অমিত হাসান ও খরাজ মুখোপাধ্যায়।

‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেছেন সোহন ও মিম
‘ব্ল্যাক’ ছবিতে অভিনয় করেছেন সোহন ও মিম

ঈদের চতুর্থ দিন সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে রব লিটারম্যান পরিচালিত হলিউডের ছবি ‘গালিভারস ট্রাভেলস’। এরপর পঞ্চম ও ষষ্ঠ দিন একই সময়ে প্রচারিত হবে যথাক্রমে নাদের চৌধুরী পরিচালিত ‘লালচর’ এবং মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’ চলচ্চিত্রটি। এর মধ্যে ‘লালচর’-এ অভিনয় করেছেন আনিসুল হক মিলন, মোহনা মিম, নাদের চৌধুরী। আর ‘মন জানে না মনের ঠিকানা’ অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, মৌসুমী, ইরফান সাজ্জাদ, পরীমনি প্রমুখ।