ঈদে ঢালি-বলিউড তারকাসমৃদ্ধ ‘মোস্ট ওয়েলকাম’
ঈদের আট চলচ্চিত্রের মধ্যে বড় পর্দায় মুক্তি পেয়েছে ঢালিউড-বলিউডের তারকাসমৃদ্ধ হয়ে এম এ জলিল অনন্তের চলচ্চিত্র ‘মোস্ট ওয়েলকাম’। অনন্য মামুন পরিচালিত এ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন রাজ্জাক, সোহেল রানা, বাপ্পারাজ, অনন্ত, বর্ষা এবং বলিউডের অভিনেত্রী স্নেহা উলাল ও রাধিকা।এ প্রসঙ্গে অনন্ত বলেন, এতে শুধু বলিউডের শিল্পীই নয়, টেকনিক্যাল কাজের জন্য বলিউড ও থাইল্যান্ডের অনেক কলাকুশলীও কাজ করেছেন। এর মধ্যে রজনীকান্তের ‘রোবট’ চলচ্চিত্রের চিত্রগ্রাহক চেন্নাইয়ের তাইগু, নৃত্যপরিচালক শংকর আন্নাই, ফাইট ডিরেক্টর হর্ষ বাবু, থাইল্যান্ডের জাইকা ও মনজ এবং বলিউডের ‘বডিগার্ড’ চলচ্চিত্র ভিজ্যুয়াল সাউন্ডের কলাকুশলীরা কাজ করেছেন।অনন্ত আরও বলেন, ‘বলিউডের অভিনেত্রী স্নেহা উলাল আমার প্রথম চলচ্চিত্র খোঁজ দ্য সার্চ’ দেখে অভিভূত হয়ে ‘মোস্ট ওয়েলকাম’-এ অভিনয়ে রাজি হন।চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষা। তিনি বলেন, ‘এতে আমার বহুরূপী চরিত্র। একটি ছেলের কাছ থেকে কীভাবে প্রেম আদায় করতে হয়, তা-ই ফুটে উঠেছে।’বাংলাদেশ ছাড়া ‘মোস্ট ওয়েলকাম’ চলচ্চিত্রটির শুটিং হয়েছে মুম্বাইয়ের ফিল্ম সিটি, রামোজি স্টুডিও, হায়দরাবাদ ও থাইল্যান্ডের মনোরম লোকেশনে।