প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবকিছুই গোছগাছ শেষ। তিন্নি অভিনীত প্রথম চলচ্চিত্র সে আমার মন কেড়েছে ঈদে মুক্তির জন্য প্রস্তুত। আর এ ছবি মুক্তির পরই তিন্নি চলচ্চিত্রে স্থায়ী হচ্ছেন কি না, সেটিও চূড়ান্ত হয়ে যাবে। ছোটপর্দা থেকে তিন্নি বড়পর্দায় আসি আসি করে শেষ পর্যন্ত সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে ছবি দিয়ে কাজ শুরু করেন। এ ছবিতে তিন্নির বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান।