ঈদে দীঘির দুই ছবি
আসছে ঈদে দীঘি অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। একটি চাচ্চু আমার চাচ্চু এবং অন্যটি রিকশাওয়ালার ছেলে। গত শুক্রবার দীঘি চাচ্চু আমার চাচ্চু ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসেছিল। সে বলল, ‘ঈদে দুটি ছবি মুক্তি পাচ্ছে। দুটি ছবিই ভালো লাগবে সবার।’সিনেমা হলে গিয়ে ছবি দেখা হয় কি না জানতে চাইলে দীঘি বলল, সিনেমা হলে যাওয়া হয়। তবে মা তো অসুস্থ, তাই এবার মাকে রেখে একা একা সিনেমা হলে যেতে ভালো লাগবে না। যদি আব্বু আমার সঙ্গে সিনেমা হলে যান, তবে আমি যাব।’চাচ্চু আমার চাচ্চু ছবিতে দীঘির চরিত্র কী? জানাল, সে শাকিবের ভাতিজি। তার বাবাকে খুন করা হয়। সবাই জানে, চাচ্চু তাকে খুন করেছে। আসলেই কি তা-ই? দীঘি বলল, সেটা তো এখন বলব না। সিনেমা হলে গিয়ে দেখতে হবে। রিকশাওয়ালার ছেলে ছবিতে দীঘি অভিনয় করেছে বিশেষ একটি চরিত্রে। দীঘি বলল, ‘আমরা একটি মহল্লায় বসবাস করি। এখানে বড়লোকের সঙ্গে গরিবের এক ধরনের সংঘাত হয়। তার মধ্যে আমরাও জড়িয়ে পড়ি।’