ঈদে দুই বাংলায় রিংকুর 'ভাবনগর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিংকু
রিংকু

ঈদে দুই বাংলায় মুক্তি পাচ্ছে বাংলাদেশের লোক ও বাউল গানের শ্রোতাপ্রিয় শিল্পী রিংকুর নতুন গানের অ্যালবাম ভাবনগর। এই অ্যালবামের মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার কোনো গায়িকার সঙ্গে দ্বৈত অ্যালবামের কাজ করলেন রিংকু। কলকাতার এই গায়িকার নাম সহজ মা। সম্প্রতি কলকাতায় গিয়ে অ্যালবামটির কাজ সম্পন্ন করে এসেছেন রিংকু।
রিংকু জানান, ‘অ্যালবামটিতে মোট গান থাকছে আটটি। এর মধ্যে দুটি গান দুজনের দ্বৈত এবং তিনটি করে একক।
জানা গেছে, অ্যালবামে লালনের দুটি গানে রিংকু ও সহজ মা দ্বৈত কণ্ঠ দিয়েছেন। গানগুলোর শিরোনাম ‘মদিনায় রাসুল নামে’ এবং ‘দিল দরিয়ার মাঝি’। এছাড়া রিংকুর একক গানগুলোর শিরোনাম ‘আল্লা বল মন পাখি’ (লালন), ‘বকুল ফুলের মালা’ (প্রচলিত) এবং ‘ভোমরা’ (কথা ও সুর অতনু তিয়াস)।
ভাবনগর অ্যালবামের গানগুলোর সংগীতায়োজন করেছেন পিন্টু ঘটক। প্রযোজনায় শুভজিত্ রায়।
রিংকু জানান, আগামী ঈদে দুই বাংলায় একসঙ্গে অ্যালবামটি প্রকাশ পাবে। কলকাতায় অ্যালবামটি প্রকাশ করবে জিওনা। তবে বাংলাদেশের কোন ব্যানার থেকে অ্যালবামটি প্রকাশ হবে তা এখনো চূড়ান্ত হয়নি।
অ্যালবাম প্রসঙ্গে রিংকু বলেন, ‘সহজ মার গান আমাকে খুব টানে। তাঁর গাওয়ার মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে। অনেক দিনের স্বপ্ন ছিল তাঁর সঙ্গে অ্যালবাম করার। এবার সেটা পূরণ হওয়ায় খুব ভালো লাগবে।’
রিংকু আরো বলেন, ‘সহজ মা আমার গান খুব পছন্দ করেছেন এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।’