ঈদে দুবাইয়ে শাহরুখ-কারিনা-প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সব নামী-দামি তারকাদের নিয়ে দুবাইয়ে অনুষ্ঠিত হবে পাঁচ দিনব্যাপী কনসার্ট। দুবাইয়ের এ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকারাও। তাঁরা হলেন শাহরুখ খান, কারিনা কাপুর ও প্রিয়াঙ্কা চোপড়া। এ অনুষ্ঠানে ৭০ জনের নাচের দল নিয়ে পারফর্ম করবেন শাহরুখ। ৩১ আগস্ট থেকে এই কনসার্ট শুরু হবে। শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুরের সঙ্গে অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন সংগীততারকা শঙ্কর মহাদেবন ও হরিহরণ।জানা গেছে, পুরো অনুষ্ঠানজুড়ে থাকবে আরবের ঐতিহ্যের ছোঁয়া। এরাবিয়ান নাইটে পারফর্ম করবেন গায়িকা আজরাম এবং মেলহেম জেন। এ ছাড়া এ অনুষ্ঠানে আরও পারফর্ম করবেন বিশ্বনন্দিত ব্যান্ড আরএনবি এবং ফিলিপিনো পপ। আয়োজক প্রতিষ্ঠান সূত্রটি জানিয়েছে, পাঁচ দিনের এ অনুষ্ঠানটি শুধু সম্ভ্রান্ত শ্রেণীর লোকজনের জন্য। এখানে দুবাইয়ের সকল শ্রেণীপেশার লোকজনও অংশ নিতে পারবেন। সে অনুযায়ী টিকিটের মূল্যও নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। তা ছাড়া এ অনুষ্ঠানের মাধ্যমে পাঁচ দিনের ছুটিতে পুরো দুবাইবাসীকে এক করার চেষ্টা এ ধরনের চেষ্টা বলছেন আয়োজকেরা।জানা গেছে, এরই মধ্যে শাহরুখ খানও এ শোতে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। এর আগে বহুবারই দুবাইতে পারফর্ম করেছেন শাহরুখ। তবে ঈদের কোনো অনুষ্ঠানে সরাসরি এই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন শাহরুখ, কারিনা ও প্রিয়াঙ্কা।-ওয়েবসাইট