ঈদে দেবশ্রী-ফেরদৌসের ‘ভালো মেয়ে মন্দ মেয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে মুক্তি পাবে ফেরদৌস-দেবশ্রী রায় অভিনীত চলচ্চিত্র ভালো মেয়ে মন্দ মেয়ে। তবে এপার বাংলায় নয়, ওপার বাংলার প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি প্রদর্শনের সব প্রস্তুতিই শেষ করা হয়েছে। গতকাল শনিবার কলকাতায় শুটিং করছিলেন ফেরদৌস। তিনি আজ সকালে দেশে ফিরবেন। মুঠোফোনে ফেরদৌস বেশ উল্লসিত হয়েই বললেন, ‘দেশে ছবি মুক্তি না পেলেও কলকাতায় আমার ছবি মুক্তি পাচ্ছে ঈদে।’ ভালো মেয়ে মন্দ মেয়ে ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করেছেন দেবশ্রী রায়। ছবির গল্পে অসম প্রেম তুলে ধরা হয়েছে। ফেরদৌসের বন্ধুর বড় বোন দেবশ্রী। ফেরদৌস বন্ধুর সঙ্গে দেখা করতে যান। প্রায়ই বন্ু্লর কাছে আসতে আসতেই দেবশ্রীর সঙ্গে ফেরদৌসের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একসময় দুজন দুজনুকে ভালোবেসে ফেলেন। কিন্তু সমাজ কি তাঁদের ভালোবাসা মেনে নেয়? মেয়েটিকে কি ভালো বলে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আসছে ভালো মেয়ে মন্দ মেয়ে।ফেরদৌস বললেন, ‘ছবিটি একসঙ্গে অনেক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ঈদ উপলক্ষেই ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। আমার ছবির সঙ্গে স্টুডেন্ট নাম্বার ওয়ান নামের একটি ছবি মুক্তি পাচ্ছে। এই ছবিতে একজোড়া নতুন ছেলেমেয়ে অভিনয় করেছেন। আমি আমার ছবিটি নিয়ে আশাবাদী। আরও মজার ব্যাপার হচ্ছে, একসময় যে দেবশ্রীর ছবি দেখতাম ভিসিআরে, সেই দেবশ্রীই এখানে আমার নায়িকা হয়েছেন।’