ঈদে দেশ টিভিতে সাত দম্পতির নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে দেশ টিভিতে সাত দম্পতির নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, প্রত্যেক দম্পতির একজন নাটক লিখেছেন আর অন্যজন পরিচালনা করছেন। এই দম্পতিরা হলেন—হুমায়ূন আহমেদ ও শাওন, আলী যাকের ও সারা যাকের, জাহিদ হাসান ও মৌ, তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত, বদরুল আনাম সৌদ ও সুবর্ণা মুস্তাফা, মুরাদ পারভেজ ও সাবা এবং অরুণ চৌধুরী ও চয়নিকা চৌধুরী। তাঁদের প্রত্যেকেরই নাটকের মূল ভাবনা ‘ভালোবাসা’। দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী বলেন, ‘শুরু থেকেই দেশ টিভি ঈদে বিষয়ভিত্তিক অনুষ্ঠানমালার আয়োজন করছে। আমাদের এবারের ভাবনা ভালোবাসা। এই ভাবনার ওপর ভিত্তি করেই সাত দিনের অনুষ্ঠানমালায় নাটক, চলচ্চিত্র, টেলিছবিসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হবে।’