ঈদে নাদিয়ার 'আকাশ ভরা সূর্যতারা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাদিয়া
নাদিয়া

এবারের ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে নাদিয়ার একক নৃত্যানুষ্ঠান। বিএফডিসির ৩ নম্বর ফ্লোরে সম্প্রতি অনুষ্ঠানটির শুটিং সম্পন্ন হয়েছে। নাম ‘আকাশ ভরা সূর্যতারা’।

‘আকাশ ভরা সূর্যতারা’ অনুষ্ঠানে নাদিয়া ছয়টি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন। সেগুলো হলো ‘মন তো নয় মনের আয়না’, ‘লাল পাহাড়ের দেশে যা’, ‘আমার একলা আকাশ থমকে গেছে’, ‘দেখেছ কি তাকে ঐ নীল নদীর ধারে’, ‘আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ’, ‘ঝরা পাতা উড়ে যায় আহারে কি মায়ায়’।

নাদিয়া বলেন, ‘এই অনুষ্ঠানে নাচের কোরিওগ্রাফি বেশ ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

রেহেনা রাহার প্রযোজনায় ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় বাংলাভিশনে প্রচারিত হবে নাদিয়ার একক নৃত্যানুষ্ঠান ‘আকাশ ভরা সূর্যতারা’।