ঈদে ন্যান্সির চলচ্চিত্রের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে একক অ্যালবাম নিয়ে আসছেন না ন্যান্সি। তাই বলে তিনি ভক্তদের একদম নিরাশ করছেন না। সম্প্রতি তিনি যেসব চলচ্চিত্রে গান করেছেন, সেসব ছবির গানের অ্যালবাম আসছে বাজারে। ন্যান্সি বললেন, ‘এর মধ্যে একক অ্যালবামে কাজ করতে পারিনি। তবে প্রজাপতি, স্পিড, ঝালমুড়ি ও বেইলী রোড নামের যে ছবি চারটিতে গান করেছি, সেসব গান ঈদে বাজারে আসবে। আশা করি, শ্রোতাদের কাছে এই গানগুলো ভালো লাগবে। আর আমি এমনিতেই কম কাজ করি। বেছে বেছে কাজ করার ফলে সময় নিয়ে কাজগুলো করতে পেরেছি। আমার বিশ্বাস, আগের মতোই এই গানগুলো শ্রোতাপ্রিয়তা পাবে।’