ঈদে প্রমিথিউসের নতুন অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিপ্লব
বিপ্লব

রোজার ঈদ উপলক্ষে শ্রোতাদের কাছে নতুন গানের অ্যালবাম পৌঁছে দিতে চান প্রমিথিউস ব্যান্ডের অন্যতম সদস্য বিপ্লব। আর সেই লক্ষ্যে ব্যান্ডটির নতুন গানের অ্যালবামের কাজও শুরু করে দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।

এ প্রসঙ্গে প্রমিথিউস ব্যান্ডের ভোকাল বিপ্লব বলেন, ‘ঈদে নতুন গানের অ্যালবাম মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। অ্যালবামে মোট পাঁচটি গান থাকবে। পাঁচটি গানের মধ্যে যন্ত্রসংগীতকেও প্রাধান্য দিয়েছি। ব্যান্ডের সবাই আপতত নতুন অ্যালবামের কাজ নিয়ে আমরা ব্যস্ত আছি।’

এদিকে রোজার ঈদ উপলক্ষে এটিএন বাংলার জন্য নির্মিতব্য হামদ-নাত নিয়ে একটি রিয়েলিটি শোর টাইটেল গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বিপ্লব। রিয়েলিটি শোটি রমজান উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে বলে জানান তিনি।

বিপ্লব বলেন, ‘এ ধরনের গান আমি প্রথম করেছি। অভিজ্ঞতাও একেবারেই নতুন। আমি মনে করি, গানটি ইসলামিক গানগুলোর মধ্যে একটি নতুন ধারার সৃষ্টি করবে। গানটিতে শোয়ে জয়ী হওয়া সেরা পাঁচজন তরুণ কণ্ঠ দিয়েছেন।’

‘বছর ঘুরে এলোরে আবার মাহে রমজান, কণ্ঠে সবার ধ্বনিত হোক সত্যের জয়গান’ এ শিরোনামে গানটি

WWW.PROMETHEUSBD.COM & WWW.LEVELZERODB.COM    থেকে ফ্রি ডাউনলোড করা যাবে বলে জানান বিপ্লব।