ঈদে বিটিভিতে আটটি চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে বিটিভিতে আটটি চলচ্চিত্র প্রচারিত হবে। গতকাল বুধবার দুপুরে বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এরই মধ্যে ছবিগুলো চূড়ান্ত করা হয়েছে। ছবিগুলো হলো ঈদের দিন জমেলা সুন্দরী (ফেরদৌস, শাবনূর, শাহনাজ, আহমেদ শরীফ); ঈদের পরদিন মায়ের স্বপ্ন (ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, পপি); তৃতীয় দিন কোটি টাকার ফকির (রাজ্জাক, বাপ্পারাজ, নিপুণ, সম্রাট); চতুর্থ দিন পৃথিবী তোমার আমার (রাজ্জাক, ফারুক, রিয়াজ, শাবনূর); পঞ্চম দিন সেই তুফান (ইলিয়াস কাঞ্চন, পপি, কেয়া, মিশা সওদাগর); ষষ্ঠ দিন জীবনচাবি (ফেরদৌস, পূর্ণিমা, শাকিল খান, পপি); সপ্তম দিন এবাদত (এ টি এম শামসুজ্জামান, রিয়াজ, শাবনূর) এবং অষ্টম দিন বৃষ্টিভেজা আকাশ (ফেরদৌস, মৌসুমী, শাকিল খান)।