ঈদে বিটিভিতে আটটি চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে বিটিভিতে আটটি চলচ্চিত্র দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঈদের দিন বেলা সাড়ে ১১টায় দেখানো হবে সালমান শাহ, মৌসুমী ও হুমায়ুন ফরীদি অভিনীত অন্তরে অন্তরে ছবিটি। ঈদের পরের দিনগুলোতে দুপুর সোয়া ১২টায় নয়তো সোয়া দুইটায় (টেলিছবি প্রচারিত না হলে) দেখানো হবে চলচ্চিত্রগুলো। ঈদের পরদিন ভালোবাসা ভালোবাসা (রিয়াজ, শাবনূর), তৃতীয় দিন টাকা পয়সা (রোজিনা, জসিম, মান্না), চতুর্থ দিন বাপ বেটির যুদ্ধ (শাকিব খান, পপি), পঞ্চম দিন প্রফেসর (রাজ্জাক), ষষ্ঠ দিন মিলন মালার প্রেম (পপি, শাকিল খান, রাজীব, দিলদার), সপ্তম দিন বাবা কেন চাকর (রাজ্জাক, বাপ্পারাজ) এবং অষ্টম দিনে হারানো প্রেম (বাপ্পারাজ, ওমর সানি, মৌসুমী)।