ঈদে বিটিভিতে সাতটি ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে বিটিভিতে সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে। বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ঈদের দিন প্রচারিত হবে চন্দন চৌধুরীর ভালোবেসে বউ আনব (রিয়াজ, শাবনূর, সাহারা), দ্বিতীয় দিন বদিউল আলমের রুস্তম (মান্না, মৌসুমী), তৃতীয় দিন রাজ্জাকের মন দিয়েছি তোমাকে (রাজ্জাক, সম্রাট, সাহারা, নিরব, রেসি), চতুর্থ দিন পি এ কাজলের পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ (রাজ্জাক, শাবনূর, ইমন), পঞ্চম দিন এফ আই মানিকের লাল দরিয়া (রিয়াজ, পূর্ণিমা, আমিন খান, মৌসুমী), ষষ্ঠ দিন ইস্পাহানি আরিফ জাহানের এক বুক ভালোবাসা (বাপ্পারাজ, শাবনূর, ববিতা) এবং সপ্তম দিনে বুলবুল আহমেদের কত যে আপন (আলমগীর, ববিতা)।