ঈদে বিটিভির সেরা নাটক 'মা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ঈদে বিটিভিতে সেরা নাটক নির্বাচিত হয়েছে মা। লিখেছেন ও পরিচালনা করেছেন জি এম সৈকত। এরই মধ্যে প্রিভিউ কমিটি প্যাকেজের আওতায় নির্মিত বিটিভির ঈদের অনুষ্ঠান চূড়ান্ত করেছে। বিটিভির একটি সূত্র জানিয়েছে, ঈদের জন্য ৫১টি নাটক জমা পড়ে। সেখান থেকে ঈদে প্রচার করার জন্য ১৬টি নাটক চূড়ান্ত করা হয়েছে। ঈদের দিন প্রচারিত হবে বিটিভির নিজস্ব অনুষ্ঠান। ঈদের পরদিন থেকে প্রচারিত হবে প্যাকেজের আওতায় নির্মিত অনুষ্ঠান। থাকবে বিটিভির নিজস্ব অনুষ্ঠানও।
প্রিভিউ কমিটির বিবেচনায় দ্বিতীয় সেরা নাটক কামরুল হাসানের লেখা ও ফজলুর রহমানের পরিচালনায় ফেরা আর তৃতীয় হয়েছে ইমদাদুল হক মিলনের লেখা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় তুমিআমার।