ঈদে বিটিভির সেরা নাটক 'সৈকতে ঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদে বিটিভিতে সেরা নাটক নির্বাচিত হয়েছে সৈকতে ঘর। লিখেছেন ও পরিচালনা করেছেন মোহন খান। এরই মধ্যে প্রিভিউ কমিটি বিটিভির এবারের ঈদের নাটক চূড়ান্ত করেছে। বিটিভির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এবার ঈদের জন্য ৪৮টি নাটক জমা পড়ে। সেখান থেকে ঈদে প্রচার করার জন্য ১৭টি নাটককে চূড়ান্ত করা হয়েছে। ঈদের দিন প্রচারিত হবে বিটিভির নিজস্ব অনুষ্ঠান। ঈদের পরদিন থেকে প্রচারিত হবে প্যাকেজের আওতায় নির্মিত অনুষ্ঠানমালা।