ঈদে মমতাজের আনন্দের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিরহের গান তো সব সময়ই করি। এবার ঈদের জন্য কিছু আনন্দের গান করেছি। আর গানগুলো খুব বেশি গাওয়া হয়নি। তাই অনেকের কাছেই গানগুলো নতুন মনে হবে।’ বললেন মমতাজ। এবার বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় মমতাজের একক গানের অনুষ্ঠান প্রচারিত হবে। নাম গানে আনন্দে মমতাজ। গত শনিবার রাতে বিটিভির স্টুডিওতে ধারণ করা হলো অনুষ্ঠানটি। সরাসরি ধারণ করা গানগুলোতে মমতাজের সঙ্গে অংশ নিয়েছেন ১০ জন বাদ্যযন্ত্রশিল্পী। এই অনুষ্ঠানে কোন গানগুলো গেয়েছেন? মমতাজ জানালেন, ‘হইত যদি প্রতিটা দিন ঈদের দিনের মতো’, ‘কালো কোকিল’, ‘পান খাইলা না’, ‘আমার অন্তরে এক প্রেমিক বাউল’, ‘চিঠি’ ও ‘আমায় এমন পাগল করে’। বিটিভিতে ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন শফিউদ্দিন শিকদার।