ঈদে মিমির নাটক ও টেলিছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসানা মিমি এক ঘণ্টার টিভি নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন গত রোজার ঈদে। প্রায় এক বছর পর এবার ঈদের টেলিছবি ও নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। টেলিছবির নাম আকাশ জোড়া মেঘ। এটি লিখেছেন অরুণ চৌধুরী আর পরিচালনা করবেন চয়নিকা চৌধুরী। নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ আর পরিচালনা করবেন সুবর্ণা মুস্তাফা। জুলাই মাসের প্রথম সপ্তাহে হবে টেলিছবি আর নাটকটির শুটিং হবে আগস্ট মাসে।আফসানা মিমি এখন এটিএন বাংলার পৌষ ফাগুনের পালা ধারাবাহিক পরিচালনা করছেন। তিনি বললেন, ‘ধারাবাহিকটির কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে ইচ্ছে হলেও কোনো নাটকে অভিনয় করতে পারিনি।’মিমি জানান, এ বছরের শেষ দিকে তিনি মুহাম্মদ জাফর ইকবালের ক্যাম্প উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র তৈরির কাজ শুরু করবেন।