ঈদে রেকর্ডসংখ্যক তারকা অনুপস্থিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই প্রথম কোনো ঈদে রেকর্ডসংখ্যক তারকার ছবি মুক্তি পাচ্ছে না। ছবি মুক্তি পাচ্ছে কেবল শাকিব খান, অপু বিশ্বাস আর পূর্ণিমার। আর মুক্তির তালিকায় নেই শাবনূর, মৌসুমী, পপি, রিয়াজ, ফেরদৌস, আমিন খান অভিনীত কোনো ছবি। জানা গেছে, এবারই প্রথম বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন ঘটনা ঘটতে যাচ্ছে। এর আগে প্রতি ঈদে শাবনূরের একটি ছবি হলেও মুক্তি পেয়েছে। কিন্তু এবার ব্যতিক্রম। এ ব্যাপারে অভিসার প্রেক্ষাগৃহের মালিক কে এম আর মঞ্জুর বললেন, ‘এটাই প্রমাণ করে যে আমরা কতটা শিল্পীসংকটে আছি। এক ঈদে যদি আমাকে শুধুই শাকিবের ছবি প্রদর্শন করতে হয়, তাহলে তো দর্শক একই ছবি দেখতে বারবার প্রেক্ষাগৃহে আসবে না। এ জন্য চাই অন্য শিল্পীদের ছবি। কিন্তু এমন ছবি কোথায়?’