ঈদে লাভলুর ‘বাড়াবাড়ি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতর উপলক্ষে সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বাড়াবাড়ি’ প্রচারিত হবে বাংলাভিশনে। নাটকটি লিখেছেন মোমিনুল ইসলাম। পুবাইলের বিভিন্ন লোকেশনে সপ্তাহব্যাপী কাজ করে এ মাসের ৯ জুলাই নাটকটির শুটিং শেষ হয়েছে।নাটক প্রসঙ্গে বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ জানিয়েছেন, ‘ঈদে দর্শকদের জন্য বাংলাভিশন ভিন্ন কিছু উপহার দেওয়ারই চেষ্টা করে। তার অংশ হিসেবেই সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ছয় পর্বের এই বিশেষ ধারাবাহিক নাটকটি।’কোনোকিছুতেই যে বাড়াবাড়ি করা ঠিক নয় আর বাড়াবাড়ি করলে যে মানুষের জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হাস্যরসের মাধ্যমে সে বিষয়টিই এই ধারাবাহিক নাটকে তুলে ধরা হয়েছে।‘বাড়াবাড়ি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, রাখি, এস এম মহসীন, ইলোরা গহর, মাসুম আজিজসহ অনেকে।ঈদুল ফিতরের বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।বাংলাভিশনের ‘বাড়াবাড়ি’ নাটকটি ছাড়াও এবারের ঈদে দুটি এক পর্বের নাটক পরিচালনা করছেন সালাউদ্দিন লাভলু। এনটিভির জন্য নির্মিত নাটকটির নাম ‘লাল পিঁপড়া কালো পিঁপড়া’। অবশ্য চ্যানেল আইয়ের জন্য লাভলু নির্মিত নাটকটি এখনো কোন নাম পায়নি।