ঈদে শহীদের ‘এক জীবন-২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরে দুরবীন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শহীদের গাওয়া ‘এক জীবন’ গানটি বেশ শ্রোতাপ্রিয় হয়েছিল। গানটির বদৌলতে শহীদ মেরিল-প্রথম আলো তারকা জরিপে সেরা গায়কের মনোনয়নও পেয়ে যান। এরই পরিপ্রেক্ষিতে ‘এক জীবন-২’ নামে গানটির সিক্যুয়েলও করেছেন শহীদ। এবারের ঈদে এই সিক্যুয়েল গানটিসহ ১০টি গানের একটি মিশ্র অ্যালবাম প্রকাশিত হবে তাঁর। শহীদের এ অ্যালবামের নামও ‘এক জীবন-২’।গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন শহীদ। আর সংগীতায়োজন করেছেন আরফিন রুমী। দ্বৈতকণ্ঠের এ গানে শহীদ গেয়েছেন কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতার সঙ্গে। এক জীবন গানটিতেও শহীদ সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শুভমিতাকে।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে শহীদ বলেন, ‘সংগীতের এই অল্প সময়ের ক্যারিয়ারে আমি ‘এক জীবন’ গানটির মধ্য দিয়ে সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা বলে বোঝানোর নয়। তিনি বলেন, বাংলাদেশের যেখানেই গান করতে গিয়েছি, সবার কাছ থেকে গানটির জন্য অনেক প্রশংসা পেয়েছি। অনেকেই আমাকে আবার গানটির সিক্যুয়েল নির্মাণের ব্যাপারেও উত্সাহ দিয়েছেন। গানটির জনপ্রিয়তার কথা চিন্তা করেই এক জীবন গানের সিক্যুয়েল ‘এক জীবন টু’ নির্মাণের উদ্যোগ নিই।’‘এক জীবন-২’ গানটি ছাড়া এ অ্যালবামে আরও চারটি গানে কণ্ঠ দিয়েছেন শহীদ। শহীদ ছাড়া এই অ্যালবামের অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন দুরবীন ব্যান্ডের আইয়ুব শাহরিয়ার, সাব্বির, নয়ন ও ক্লোজআপ তারকা রাশেদ।সিডি চয়েজের ব্যানারে খুব শিগগিরই অ্যালবামটি প্রকাশিত হবে।