ঈদে শাওনের দুই নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহের আফরোজ শাওন
মেহের আফরোজ শাওন

মেহের আফরোজ শাওন এবার ঈদে দুটি নাটক নির্মাণ করছেন৷ এরই মধ্যে একটি নাটকের শুটিং শেষ হয়েছে৷ নাম চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয়৷ এটি হুমায়ূন আহমেদ পরিচালিত চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড নাটকের সিক্যুয়েল৷ ২৬ জুন থেকে আরেকটি নাটকের শুটিং শুরু করবেন শাওন৷ হুমায়ূন আহমেদের ‘অসময়ে’ ছোটগল্প অবলম্বনে নাটকটি নির্মিত হবে৷ শুটিংয়ের পর নাটকের নাম চূড়ান্ত করা হবে বলে জানান শাওন৷
শাওন বলেন, ‘যুক্তরাষ্ট্রে হুমায়ূন আহমেদ চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয় নাটকের বেশির ভাগ দৃশ্য লেখার কাজ শেষ করেছিলেন৷ বাকি কাজটুকু আমাকেই করতে হয়েছে৷ নাটকটির শেষটুকু কেমন হবে, সে সম্পর্কে তিনি আমাকে ধারণা দিয়েছিলেন৷’ নাটকে মূল চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায় ও সাবিলা৷ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন এভারেস্টজয়ী এম এ মুহিত৷
নাটকটি প্রসঙ্গে শাওন এও বলেন, ‘এটি সম্পূর্ণ হাসির নাটক৷ অনেক কিছু শেখার আছে, তা বলব না৷ তবে নাটকটি দেখে সবার ভালো লাগবে, এটা বলতে পারি৷’
অন্যদিকে, ‘অসময়ে’ ছোটগল্প অবলম্বনে নাম-চূড়ান্ত-না-হওয়া নাটকটি প্রসঙ্গে শাওন বলেন, ‘এরই মধ্যে অভিনয়শিল্পীদের বিষয়টি মোটামুটি চূড়ান্ত করা হয়েছে৷ নাটকটিতে চিত্রনায়ক রিয়াজ অিভনয় করবেন৷
শাওন জানান, চৌধুরী খালেকুজ্জামানের এভারেস্ট জয় নাটকটি চ্যানেল আই এবং ‘অসময়ে’ ছোটগল্প অবলম্বনে নাটকটি বাংলাভিশনের জন্য নির্মিত হচ্ছে৷