ঈদে শ্রিয়ার অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে ইরেশ যাকের পর্দায় এসেছেন। যাকের পরিবারের একজনের অভিনয়ে আসা বাকি ছিল। এবারের ঈদে সেই বাকির ঘর পূরণ করলেন শ্রিয়া সর্বজয়া। শ্রিয়ার মা সারা যাকের বলছিলেন, ‘ওর অনেকটা অভিমান ছিল। আগ্রহও ছিল। দেশ টিভি কর্তৃপক্ষ যখন বলল দম্পতিদের কাজ করতে, তখনই আমি একটি নাটক লিখে ফেললাম। নাম অসম। এখানেই অভিনয় করল আমার মেয়ে শ্রিয়া। প্রথম কাজ হিসেবে বলব, বেশ ভালো করেছে। আমার তো মনে হয় নিয়মিত কাজ করলে ও ইরেশের চেয়েও ভালো করবে।’সারা যাকের শ্রিয়ার কাজ নিয়ে বেশ খুশি। তিনি আরও জানালেন, নাটকটি রচনার পাশাপাশি নিজেও অভিনয় করেছেন। এ নাটকের নির্মাণকাজে সার্বিক দায়িত্ব পালন করছেন আলী যাকের। নাটকটি ঈদের তৃতীয় দিন দেশ টিভিতে প্রচারিত হবে। নাটকে শ্রিয়ার বিপরীতে অভিনয় করবেন ইন্তেখাব দিনার।