ঈদে সোলসের ‘জ্যাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোলসের ঝুটঝামেলা অ্যালবামটি এসেছিল পাঁচ বছর আগে। এরপর আর তাদের কোনো নতুন অ্যালবাম আসেনি। এর মধ্যে সোলস ব্যস্ত থেকেছে মঞ্চে গান গাওয়া নিয়ে। আর সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হয়েছেন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানের সংকলন প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন। এখন ওই সব কাজই শেষ। এবার নিজেদের নতুন অ্যালবাম প্রকাশের পালা। হ্যাঁ, সোলস এখন ব্যস্ত নিজেদের নতুন অ্যালবাম জ্যাম নিয়ে। রমজান মাসের শুরুর দিকেই তা বাজারে আনার ইচ্ছা আছে তাদের। কাজ এগোচ্ছে সেভাবেই। পার্থ জানান, সব গান মোটামুটি তৈরি। একটি মাত্র বাকি আছে। সেটাও হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। এবারের অ্যালবামের গান নিয়ে পার্থ বললেন, ‘সোলসের গান যেমন হয়, এবারও তেমনই হচ্ছে। তবে এই অ্যালবামে সমসাময়িক নানা বিষয়কে প্রাধান্য দিচ্ছি। এখন যানজট ঢাকার অন্যতম একটি সমস্যা। তা নিয়ে গান করেছি। অ্যালবামের নামও দিয়েছি জ্যাম।’নতুন অ্যালবামটির সংগীত আয়োজন নিয়ে পার্থ বলেন, ‘এবার আমাদের গানের সংগীত আয়োজনে নতুনত্ব থাকবে। শ্রোতাদের নতুন কিছু দিতে চাইছি। আর তা শুনলেই বুঝতে পারবে।’পার্থ জানালেন, সোলসের লাইনআপে একটু পরিবর্তন হয়েছে। আগে কি-বোর্ড বাজাতেন মাসুম। এখন এই কাজটা করছেন হ্যামলেট। আর পারকাশন বাজাচ্ছেন তুষার।