ঈদে হুমায়ূন আহমেদের ‘পিপীলিকা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিছবির পাশাপাশি এবারের ঈদে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা একটি নাটকও প্রচারিত হবে চ্যানেল আইতে। তাঁর লেখা ‘পিঁপড়া’ গল্প অবলম্বনে ‘পিপীলিকা’ নাটকের নাট্যরূপ দিয়েছিলেন হুমায়ূন আহমেদ নিজেই। নাটকটির নির্মাতা যুক্তরাষ্ট্র-প্রবাসী সাইফুল ইসলাম।‘পিপীলিকা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। তিনি গ্রামের চেয়ারম্যান। নানা অপকর্ম করে বেড়ানোই তাঁর কাজ। এ কারণে একটা সময় তিনি পিঁপড়ার আক্রমণের শিকার হন। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে ‘পিপীলিকা’ নাটকের গল্প এগিয়ে যায়।এই নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ। তাঁকে দেখা যাবে হেডমাস্টারের ভূমিকায়। প্রথম আলো ডটকমকে ফারুক আহমেদ বলেন, ‘হুমায়ূন ভাইয়ের লেখা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। “পিপীলিকা” নাটকটি দেখেও সবাই বেশ মজা পাবে বলে আমার বিশ্বাস।’ তিনি আরও বলেন, পাপ কাজ করে কেউ যে রক্ষা পায় না, সেটাই এ নাটকে দেখানো হবে।‘পিপীলিকা’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন: প্রাণ রায়, গাজী রাকায়েত, শামীমা নাজনীন, জুয়েল রানা, পুতুল প্রমুখ।এ ছাড়া এবারের ঈদে চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের চিত্রনাট্যে একটি টেলিছবি প্রচারিত হবে। ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ শিরোনামের টেলিছবিটির পরিচালক রায়হান খান। সুইজারল্যান্ডে চিত্রায়িত এই টেলিছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন পূর্ণিমা, নোবেল, মাসুদ আখন্দ, রহমান খলিল, আবুল হায়াত ও সুইস মডেল জেনিন।