ঈদে 'চোরাবালি'র প্রিমিয়ার ছোটপর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘চোরাবালি’ ছবির পোস্টার
‘চোরাবালি’ ছবির পোস্টার

এবারের ঈদে রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘চোরাবালি’র প্রিমিয়ার শো হতে যাচ্ছে ছোটপর্দায়। ঈদের দ্বিতীয় দিন সকাল নয়টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ছবিটি।

গত বছরের ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছিল ‘চোরাবালি’ ছবিটি। ছোটপর্দার জনপ্রিয় নাট্যনির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘চোরাবালি’।

‘চোরাবালি’ ছবির গল্প, নির্মাণশৈলী দৃষ্টি কেড়েছে এ দেশের দর্শকদের। এতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল। তাঁর বিপরীতে অভিনয়ে আছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চোরাবালিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এ টি এম শামসুজ্জামান, সোহেল রানা, ইরেশ যাকের, পিয়া, হুমায়ূন সাধু প্রমুখ।
প্রসঙ্গত, কুল নিবেদিত ‘চোরাবালি’ ছবিটি প্রযোজনা করেছে মাছরাঙা প্রোডাকশনস লিমিটেড ও স্ক্রিন হাউস এন্টারটেইনমেন্ট।