ঈদে ‘তুমি আসবে বলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবের এ পর্যন্ত মুক্তি পেয়েছে ১৪টি চলচ্চিত্র। তুমি আসবে বলে তাঁর তৃতীয় চলচ্চিত্র। কাজ শুরু হয় ২০০৯ সালে। শুরুতে নাম ছিল তুমি আসবে বলে, ভালোবাসবে বলে। পরে অবশ্য নামটি ছোট করা হয়েছে। এবার ঈদে মুক্তি পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ছবিটি। ১৮ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি। অভিনয় করেছেন নিরব ও নিপুণ। পরিচালনা করেছেন আশরাফুর রহমান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় ছবিটি ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দেন নির্মাতারা। নিরব বললেন, ‘আমরা অনেক আগে ছবিটির কাজ শুরু করেছিলাম। আর পরিচালক বেশ ধরে ধরে, একটু সময় নিয়ে কাজটা করেছেন। আশা করছি, ঈদের ছবিটি দর্শক উপভেগ করবেন।’আশরাফুর রহমান জানালেন, ঈদে ঢাকা ও ঢাকার বাইরে ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।