ঈদে ‘দেবদাস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারু, এই পারু, কোথায় তুমি?চোখ ঝাপসা হয়ে আসছে।পারু, এই পারু!দেবদাসের গলা ধরে এসেছে। চোখ দুটো মেলে ধরতে পারছে না সে। আস্তে আস্তে হাত নিচে নেমে যাচ্ছে। শ্বাসটাও যেন বন্ধ হয়ে যাচ্ছে। দেবদাসের নিথর শরীর মাটিতে পড়ে আছে।এভাবেই শেষ হলো দেবদাস ছবির শেষ দৃশ্যের কাজ।পরিচালক চাষী নজরুল ইসলাম বললেন, ‘দৃশ্যটির কাজ শেষ। ওই সময় চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল আমাদের জন্য। শুটিং শুরুর আগে শাকিবকে বলেছিলাম, শরৎবাবুর দেবদাস হয়ে যাবি। মাথা থেকে এই মুহূর্তে দুনিয়ার সবকিছু ঝেড়ে ফেল। শাকিব কতটুকু পারবে, জানি না। কিন্তু ক্যামেরার সামনে ও যা করেছে, তা দেখে মুগ্ধ হয়েছি।’তিনি জানালেন, দেবদাস ছবির সম্পাদনার কাজও প্রায় শেষ হয়ে এসেছে। ডাবিং আর আবহসংগীতের কাজ এখন শুরু হবে।তাহলে দেবদাস ছবিটি কবে মুক্তি পাচ্ছে? চাষী নজরুল ইসলাম বললেন, ‘ছবিটি ঈদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে।’ছবির প্রযোজক ফরিদুর রেজা সাগর বললেন, ‘দেবদাস ঈদের মতো উৎসবেই আমরা মুক্তি দেব। এটি প্রেক্ষাগৃহের ছবি। সবকিছু ঠিকভাবে এগোলে এবার ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি দেব দেবদাস।’