ঈদে 'নিঃস্বার্থ ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিঃস্বার্থ ভালোবাসা ছবির উদ্বোধনী প্রদর্শনীতে বর্ষা ও অনন্ত জলিল
নিঃস্বার্থ ভালোবাসা ছবির উদ্বোধনী প্রদর্শনীতে বর্ষা ও অনন্ত জলিল

অনন্ত জলিলের নতুন ছবি নিঃস্বার্থ ভালোবাসা মুক্তি পাচ্ছে এবার রোজার ঈদে। গত রোববার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে পৃষ্ঠপোষক বাংলালিংক। অনুষ্ঠানে ছবিটির বিভিন্ন দিক তুলে ধরেন অনন্ত জলিল। নিঃস্বার্থ ভালোবাসার কাহিনি ও সংলাপ লিখেছেন এবং পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। আরও বক্তব্য দেন ছবির আরেকজন অভিনয়শিল্পী বর্ষা, বাংলালিংকের মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আহমেদ তুহিন রেজা।
নিঃস্বার্থ ভালোবাসা ছবিতে আরও অভিনয় করেছেন রাজ্জাক, সুচরিতা, মিশা সওদাগর প্রমুখ। ছবির ১০টি গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, হাবিব, ন্যান্সি, হূদয় খান, কিশোর, অ্যানি রহমান, তানভীর শাহীন, শান, জুবিন গার্গ ও কৈলাশ খের।