ঈদে 'মেলফিসেন্ট' ও 'এজ অব টুমোরো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাঞ্জেলিনা জোলি
অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত মেলফিসেন্ট ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ৩০ মে আর টম ক্রুজের এজ অব টুমোরো ছবিটি ৬ জুন। হলিউডের ব্লকবাস্টার এই ছবি দুটি এবার ঈদে মুক্তি পাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। গতকাল সোমবার স্টার সিনেপ্লেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ছবি দুটির পরিবেশকদের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়ে গেছে।
১৯৫৯ সালে ওয়াল্ট ডিজনির স্লিপিং বিউটি কার্টুন ব্যাপক আলোড়ন তুলেছিল। ওই কার্টুনের মূল চরিত্র রাজকুমারী আরোরা হলেও আরেকটি চরিত্র সবাইকে আকৃষ্ট করেছিল। এই চরিত্রটি ডিজনির অন্যতম ভয়ংকর ও দুর্ধর্ষ খলচরিত্র। ৫৫ বছর পর সেই চরিত্র নিয়ে পরিচালক রবার্ট স্ট্রমবার্গ নির্মাণ করেছেন মেলফিসেন্ট ছবিটি।
দুই বছর পর পর্দায় এসেছেন টম ক্রুজ। জাপানি লেখক হিরোশি সাকুরাজাকার অল ইউ নিড ইজ কিল উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এজ অব টুমোরো। ছবিতে সেনাবাহিনীর একজন কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। অন্য গ্রহের বাসিন্দাদের সঙ্গে যুদ্ধ করেন তিনি।