ঈদেই আসছে শিরিনের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদেই আসছে শিরিনের অ্যালবাম। লন্ডনপ্রবাসী শিল্পী শিরিন জানালেন, এবার তিনি মাস খানেক সময় হাতে নিয়ে ঢাকায় এসেছেন। আসার একমাত্র উদ্দেশ্য, অ্যালবাম প্রকাশ করা। নামটা এখনো চূড়ান্ত হয়নি। শিরিন বললেন, ‘প্রথম অ্যালবামটি ছিল পাঞ্জাবিওয়ালা আর দ্বিতীয়টি মাতওয়ালি। তৃতীয়টি ভেবেছিলাম দিলহারা রাখব। কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারিনি।’পুরোনো জনপ্রিয় হওয়া গান এবং মৌলিক গান—দুই ধরনের গানই থাকছে অ্যালবামে। গানগুলোর সংগীত আয়োজন করছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ, হূদয় খান, রাফা, রোমেল ও লন্ডনের রেহান। তবে গানগুলোর শিরোনাম এখনই জানাতে চাননি তিনি।সপ্তাহ খানেক আগে ঢাকায় এসে এক দিনের জন্য গিয়েছিলেন সিলেটে। আর কোথাও বেড়ানো হয়নি। অ্যালবামের কাজ শেষ করে হাতে সময় থাকলে বেড়ানোর ইচ্ছা আছে। শিরিন বললেন, ‘তৃতীয় অ্যালবামটির জন্য দুই বছর আগে পরিকল্পনা করেছিলাম। লন্ডন আর ঢাকায় ছোটাছুটির কারণে কাজটা দেরি হয়ে গেল।’