ঈদেও মেলে না অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটিতেও শিল্পীদের অবসর নেই। তেমনই দুজন শিল্পী মমতাজ ও আরফিন রুমী জানাচ্ছেন, ঈদের ছুটিতে বিভিন্ন চ্যানেলে সরাসরি গান করা কতটা উপভোগ করেনমমতাজটেলিভিশনে গান করে সবাইকে আনন্দ দেওয়ার মধ্য দিয়ে নিজের আনন্দটা খোঁজার চেষ্টা করি। আমার সন্তানেরাও এখন এটাতে অভ্যস্ত হয়ে গেছে বলতে পারেন। ঈদের সময় সাধারণত সব বাবা-মাকে দেখা যায় সন্তান নিয়ে ঘুরে বেড়াতে যান। আর এতেই হয়তো ওরা আনন্দ পায়। কিন্তু আমার সন্তানেরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছে ভিন্ন পরিবেশে। তারা ছোটবেলা থেকে আমাকে গান নিয়ে ব্যস্ত থাকতে দেখেছে। ঈদের সময় যখন অন্য সন্তানেরা বাবা-মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো নিয়ে ব্যস্ত, তখন আমার সন্তানদের দেখা যায় কোন কোন চ্যানেলে তাদের মায়ের গান থাকছে সেটার আলোচনা নিয়ে বেশি ব্যস্ত থাকে। সন্তানদের পাশাপাশি বাবা-মা, ভাইবোন, আত্মীয়স্বজনদেরও এখন একরকম চাহিদা তৈরি হয়েছে ঈদের সময় চ্যানেলে সরাসরি গান শোনার ব্যাপারে। দেখা যায় এক ঈদে বেশ কয়েকটি চ্যানেলে গান করলাম। কিন্তু পরের ঈদে সে তুলনায় কম চ্যানেলে গান করলাম। বরং এটা নিয়ে সবার কাছে নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়। এটাতেই এখন নিজের সব আনন্দ। কাজটাকে খুব সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করি।চ্যানেলগুলোর অনুরোধে আগে হয়তো ঈদের দিনও সরাসরি গানে অংশ নিতে হতো। কিন্তু কয়েক বছর ধরে আমি ঈদের দিনে কোনো অনুষ্ঠান রাখি না। ঈদের দিন যদি কেউ কোনো অনুষ্ঠান করতে চায়, সেটা আমি আগেই করে দিই। ঈদের দিনটা পুরোপুরি আমি পরিবারকে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আত্মীয়স্বজনও দেখা করতে আসেন। আমার একটা বিষয় মনে হয় কি, দর্শক-শ্রোতা এবং ভক্তদের জন্যই তো আজকে আমার এ অবস্থান। অনেকের সঙ্গে যখন মাঝেমধ্যে কথা হয়, তখন বুঝতে পারি ঈদের সময়কার অনুষ্ঠানের ব্যাপারে তাঁরাও বেশ আগ্রহী। পাশাপাশি এ সময় চ্যানেলগুলো থেকে প্রস্তাবটা অন্য সময়ের তুলনায় বেশি থাকে। তাদের চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে ভক্তদের কাছাকাছি থাকার জন্য সরাসরি গানের অনুষ্ঠানগুলো ভালোই ভূমিকা রাখে বলে আমার মনে হয়।আরফিন রুমীজীবন সাজানোর জন্য প্রতিটি মানুষের কিন্তু একটা আশা-আকাঙ্ক্ষা থাকে। আর জীবন সাজানোর জন্য একজন মানুষের কর্মটাই প্রথম বলে আমি মনে করি। কর্মে যদি প্রথম হওয়া যায়, পুরো জীবনটাই আনন্দদায়ক হয়। প্রিয়জন বা কাছের মানুষকে আমরা কিন্তু বাসায় গেলেই পাই। আর আমার স্টুডিও যেহেতু বাসায়, তাই আমার মনে হয়, সারা বছর আমি কাজ করি এবং সারা বছরই বাসায় থাকি। বাংলাদেশের কোনো কনসার্টে আমরা যখন গান করি, তখন সেখানে দেখা হয়তো ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার কিংবা এক লাখ দর্শক থাকে। কিন্তু আমাদের দেশের জনসংখ্যা এর তুলনায় অনেক। আর টেলিভিশনের দর্শকও অনেক বেশি বলে আমার মনে হয়। ঈদের সময় মনে হয়, দর্শকসংখ্যা অনেক গুণ বেড়ে যায়। তাই ঈদের সময় কোনো টেলিভিশন চ্যানেলে সরাসরি গানের অনুষ্ঠানে পারফর্ম করাকে দর্শকদের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ বলে মনে করি। আমার মতে, চ্যানেল যেমন জনপ্রিয় শিল্পীর গান প্রচার করে নতুন নতুন দর্শক তৈরি করছে বা ধরে রাখতে পারছে, ঠিক তেমনি শিল্পীও নতুন শ্রোতা তৈরি করে নিচ্ছেন।সরাসরি গানের অনুষ্ঠান করলে একজন শিল্পীর প্রকৃত পরিচয়ও পাওয়া যায় বলে আমি মনে করি। এখন অনেকে বলে থাকেন, এ প্রজন্মের কিছু কিছু শিল্পী যন্ত্রনির্ভর গানে অভ্যস্ত হয়েপড়েছেন। সেসব মানুষের শিল্পী সম্পর্কে ভুল ধারণাটা দূর করার একটা সুযোগ রয়েছে সরাসরি গানের অনুষ্ঠানের মধ্য দিয়ে। শিল্পীর মেধার পরিধিটাও এখানে যাছাই করা সম্ভব।গানের ক্ষেত্রে বরাবরই আমার পরিবারের সহযোগিতা ছোটবেলা থেকেই পেয়ে আসছি। আর বিয়ের পর আমার স্ত্রী অনন্যাও গানের ব্যাপারে কখনো না করে না। কয়েক বছর ধরে ঈদের সময় টেলিভিশন চ্যানেলগুলোতে সরাসরি গানের অনুষ্ঠানে আমার উপস্থিতিটা চোখে পড়ার মতো। আর এ কারণেই হয়তো আমি দর্শকদের এত কাছাকাছি আসতে পেরেছি। অনুলিখিত