ঈদেও ‘ললিতা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ললিতার গল্প নিয়ে ঈদের জন্য নাটক তৈরি হচ্ছে। ছয় পর্বের এই নাটকটি রচনা ও পরিচালনা করছেন জুয়েল মাহমুদ। জানা গেছে, ধারাবাহিকটির মতো ঈদের নাটকেও ‘ললিতা’ চরিত্রে অভিনয় করবেন সুমাইয়া শিমু। পরিচালক জানান, ললিতার সঙ্গে যোগ হবে নতুন কয়েকটি চরিত্র। থাকবে চলচ্চিত্রের ইতিহাস থেকে নেওয়া কিছু ঘটনা ও গান। হাস্যরসাত্মক কিছু ব্যাপার থাকবে। নাটকটির শুটিং হবে রমজান মাসের গোড়ার দিকে।সুমাইয়া শিমু বললেন, ‘দেড় বছর যাবৎ ললিতা নাটকের শুটিং করছি। এরই মধ্যে নাটকটির ১২৩ পর্ব দেখানো হয়েছে। এবার ঈদেও ললিতা দর্শকদের সঙ্গে থাকবে—এটা ভেবে ভালো লাগছে। এত দিন দর্শক ললিতার জীবনসংগ্রাম দেখেছে, ঈদে দেখবে তাঁর আনন্দ।’জানা গেছে, একুশে টিভিতে ঈদের অনুষ্ঠানমালায় ছয় দিন দেখানো হবে ললিতা।